শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮


নতুন দুই উপদেষ্টা পেলো ইসলামী আন্দোলন বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন দেশের শীর্ষ দুই আলেম। শুক্রবার ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এ ঘোষণা দেন। এ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য হলেন ১৯ জন।

দেশের শীর্ষ যে দুই আলেম যুক্ত হলেন- শায়খ জাকারিয়া রহ. ইসলামী রিসার্চ সেন্টারের মহাপরিচালক ও শায়খুল হাদীস মুফতি মীযানুর রহমান সাঈদ ও জামিয়া আরাবিয়া জিরি চট্টগ্রামের মহাপরিচালক মাওলানা খুবায়েব বিন তৈয়্যব।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম আওয়ার ইসলামকে জানিয়েছেন, মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম দুই শীর্ষ আলেমের সাথে পার্সোনালি কথা বলে তাদের সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদে যুক্ত করেছেন।

এর আগে ২ জানুয়ারি (শনিবার) ইসলামী আন্দোলন বাংলাদেশের পুরানা পল্টনের নিজস্ব কার্যালয়ে দলটির আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম নতুন বছরের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন।

ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির তালিকা-
মজলিসে সাদারাত: মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মাওলানা নুরুল হুদা ফয়েজী, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আব্দুল হক আজাদ, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী, অধ্যাপক মাহবুবুর রহমান।

আমির
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

নায়েবে আমির- মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই), মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আব্দুল হক আজাদ।

মহাসচিব
অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, আলহাজ্ব আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।

সহকারী মহাসচিব
মাওলানা আব্দুল কাদের, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম।

সাংগঠনিক সম্পাদক
কে এম আতিকুর রহমান

সহ সাংগঠনিক সম্পাদক
অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা খলিলুর রহমান, বরকতুল্লাহ লতিফ, মাওলানা শোয়াইব আহমাদ, জি এম রুহুল আমিন, উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, এডভোকেট মাহমুদুল হাসান।

প্রচার ও দাওয়াহ সম্পাদক
মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, সহ: পà§