শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ঘরের ভেতর গর্ত, বাবাকে জীবন্ত মাটিচাপা চেষ্টার অভিযোগ ‘মাদরাসাবিরোধী অপপ্রচার রুখতে আঞ্চলিকভাবে আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে’ লাখো মানুষের শ্রদ্ধা শেষে জন্মস্থানে শায়িত খামেনি জমিয়তে উলামায়ে হিন্দের প্রবীণ নেতা মাওলানা ফজরুদ্দীন গঙ্গওয়ানীর ইন্তেকাল বিদ্যুৎ বিভ্রাটে দুর্ভোগ: জাপান গার্ডেন সিটি পরিদর্শনে আমিরে মজলিস আমাদের পীর শায়েখ জুলফিকার আহমাদ নকশবন্দী রহ.-এর স্মৃতি বাদ জুমা রাজধানীতে ইসলামী আন্দোলনের গণমিছিল বাদশার অতিথি হিসেবে ২৫০ ওমরাহযাত্রীকে স্বাগত জানাল সৌদি আরব হাফেজিয়া বোর্ড গঠন ইস্যুতে হাইআতুল উলয়াকে সমর্থন মাদরাসা সংরক্ষণ পরিষদের বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা

তাপস-খোকনের মতপার্থক্য থাকতেই পারে: তাজুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন ও বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের মধ্যে মতের অমিল রয়েছে। সময়ের ব্যবধানে এ ভুল বোঝাবুঝির অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মুহা. তাজুল ইসলাম।

শনিবার দুপুরে রাজধানীর কাওরানবাজারের ওয়াসা ভবনের বুড়িগঙ্গা হলে ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড ২০১৯-২০২০' অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘তাপস ও সাঈদ খোকন দু’জন ভিন্ন মানুষ। স্বাভাবিকভাবে দু’জনের দৃষ্টিভঙ্গি কোথাও কোথাও পার্থক্য হতে পারে। আমরা আশা করি, একটা সময়ের ব্যবধানে এই ভুল বোঝাবুঝির শেষ হয়ে যাবে। দুর্নীতির অভিযোগ উত্থাপিত হতেই পারে। কোথাও যদি দুর্নীতি হয় বা দুর্নীতি পাওয়া যায় রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আমাদের অর্জন নাই সেটা ঠিক না। আমরা অনেক সমস্যাকে সংকুচিত করে এনেছি। রাস্তায় ট্রাফিক অনেক বেশি। রিকশা আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের একটা চিহ্ন। আমাদের নতুন নতুন চ্যালেঞ্জ হবে।

তাজুল ইসলাম বলেন, এডিস মশায় ডেঙ্গু রোগ হয়। গত বছরের অভিজ্ঞতাকে কাজ লাগিয়ে এবার কাজ করছি। আমাদের কার দায়িত্ব কী এটা আমরা প্রচার করেছি। আইইডিসিআর বলেছিল, এ বছর ডেঙ্গু বেশি হবে। আমাদের কী করা দরকার আমরা সে কাজটা করেছি। জনগণ অংশগ্রহণ করেছে। তারা তাদের আঙ্গিনায় যেখানে মশা প্রজনন হয় তা ধ্বংস করার জন্য কাজ করেছে। এ বছর আমি যে প্রতিবেদন পেয়েছি, তাতে একজন ডেঙ্গুতে মারা গেছেন। এর আগে আরও তিনজন ডেঙ্গুতে মারা গেছেন। তাদের ডেঙ্গুর সঙ্গে অন্য রোগও ছিল। আমরা বলতে পারি, আমরা তুলনামূলকভাবে সফল।

মন্ত্রী বলেন, ‘আজ পানি সরবারহ নিশ্চিত হয়েছে। যা উৎপাদন হয়, তা চাহিদার চেয়ে বেশি। পাশাপাশি গুণগত মান অনেক ভাল।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ