রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ

সুদানে আরব ও আফ্রিকানদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৩২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আরব ও আফ্রিকানদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আফ্রিকার দেশ সুদানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ দারফুরে কমপক্ষে ৩২ জন নিহত এবং ৭৯ জন আহত হয়েছেন।

গত শুক্রবার থেকে চলা এ সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করা হয়েছে।

আরব নিউজ জানায়, শুক্রবার থেকে এখানে নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। মাত্র দুই সপ্তাহ আগে এখান থেকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার করা হয়।

দারফুর প্রদেশের রাজধানী জেনেনার প্রধান হাসপাতালের চিকিৎসক সালাহ সালেহ সাংবাদিকদের বলেন, হতাহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে। কারণ অনেকেই হাসপাতালে আসতে পারেছেন না।

আন্তর্জাতিক ত্রাণ সংস্থার কর্মী আল-সাফি আব্দুল্লাহ জানান, ঘটনার সূত্রপাত হয় গত শুক্রবার। ক্রিনডিং আন্তর্জাতিক শরণার্থী শিবিরে এক আরব শরণার্থীকে স্থানীয় একটি বাজারে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনার জেরে শনিবার স্থানীয়দের সঙ্গে শরণার্থীদের সংঘর্ষ হয়। সূত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ