মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

জেনে নিন ধনেপাতার অনন্যকিছু উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শীতকালের তরকারি, ভাজি, ভর্তা, হালিম, খিচুড়ি ইত্যাদি খাবারের স্বাদ ও সুগন্ধি বৃদ্ধির প্রধান উপাদান ধনেপাতা। শীতকালে শাকসবজি রান্না ধনেপাতা ছাড়া যেন অপূর্ণ থেকে যায়। শুধু স্বাদ ও সুগন্ধি নয়, ধনেপাতায় রয়েছে প্রচুর পুষ্টি ও ভেষজগুণ। ধনেবীজ অর্থাৎ ধনে মসলায়ও রয়েছে প্রচুর ভেষজগুণ। বিভিন্ন রোগ সারাতে এবং প্রতিরোধে ধনেপাতা অনেক ভূমিকা রাখে।

পেট ফাঁপলে অর্থাৎ পেটে গ্যাস হলে ধনেপাতার রস বায়ুনাশক হিসেবে কাজ করে। প্রস্রাবের পরিমাণ কম হলে মূত্রবর্ধক হিসেবে ধনেপাতা কাজ করে থাকে। ঠান্ডা-সর্দিতে ধনেপাতার সঙ্গে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, কালিজিরা এবং সরিষা বেটে ভর্তা করে খেলে উপকার পাওয়া যায়।

ধনেপাতা বলবর্ধক হিসেবে কাজ করে কিনা, তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। পেটের শূল বেদনা কমাতে অনেক সময় ধনেপাতা ও তার বীজ কাজ দিয়ে থাকে। ধনেপাতায় রয়েছে প্রচুর পুষ্টিগুণ। ধনের সবুজ পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন 'এ', যা অধিকাংশ শাকসবজির চেয়ে বেশি। আয়রনের পরিমাণ কচুশাক, লালশাক ও ডাঁটাশাক ছাড়া সব শাকসবজির চেয়ে অনেক বেশি রয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ