মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর  ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিমানবাহিনীর  

নামাজে দাড়ালেই মনোযোগ চলে যায়? বৈজ্ঞানিক সমাধান জানতে পড়ুন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নামাজে দাঁড়ালেই মনোযোগ থাকে না। এমন অভিযোগ রয়েছে অসংখ্য মানুষের। ‘হুজুর! নামাজে দাঁড়ালেই শয়তান আমাদের ধোঁক দেয়। কিংবা মনোযোগ চলে যায় অন্যদিকে। এখন কিভাবে মনোযোগ রক্ষা করতে পারি?’ এমন প্রশ্ন শোনেন প্রায় অনেক উলামায়ে কেরাম। সেক্ষেত্রে কিভাবে মনোযোগ রক্ষা করতে পারি সে বিষয়টি জানা দরকার আমাদের সবার। আজ এ বিষয়ে বৈজ্ঞানিক আলোকে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

মুসলমানদের অন্যতম ইবাদত নামাজ। নামাজকে বলা হয় মোমিনের মিরাজ। এই ইবাদতের মাধ্যমে আল্লাহ ও তার বান্দার মধ্যে কথোপকথন হয়ে থাকে। নামাজ মানুষকে যাবতীয় পাপাচার ও অশ্লীলতা থেকে মুক্ত রাখে। নামাজের অসংখ্য ফজিলত ও তাৎপর্যের কথা কুরআন-হাদিসে বর্ণিত হয়েছে। তবে কোনো কাজে মনোযোগ নষ্ট না হলেও নামাজে দাঁড়ালেই নামাজি ব্যক্তির মনোযোগ ছিন্ন হয়ে যায়। এটি শয়তানের কাজ। নামাজের সময় হলে যেমন অন্য কাজের স্পৃহা বেড়ে যায়, তেমনি নামাজে বারবার মনোযোগ ছিন্ন হয়ে যায়। আমরা নামাজ পড়ি ঠিকই, কিন্তু নামাজে কী পড়ছি, রুকু-সেজদা ঠিক মতো হচ্ছে কি না সেসব সম্পর্কে খুব কমই খেয়াল রাখি। নামাজ তো কেবল ওঠা-বসার নাম নয়, নামাজে আত্মার সংযোগ থাকতে হয়। সে জন্য প্রয়োজন একাগ্রতা। তাই নামাজকে কেন্দ্র করে কিছু প্রস্তুতি নেওয়া উচিত। এ ক্ষেত্রে সাধারণত তিন ধরনের প্রস্তুতি হতে পারে।

মানসিক প্রস্তুতি
সারাদিনের কর্মপরিকল্পনা নামাজকে কেন্দ্র করে তৈরি করুন। অর্থাৎ দিনের কাজ-কর্মের ফাঁকে ফাঁকে নামাজকে না ঢুকিয়ে আগে থেকেই প্ল্যান করে নিন যেন নামাজের সময়সূচিকে ঘিরে কাজকর্ম করতে পারেন।নামাজের সময় সূচি মেনে চলুন। ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়ে ফেলুন। সামান্য কারণে নামাজ পড়তে দেরি করবেন না।

পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে পড়ার চেষ্টা করুন। আল্লাহ বলেন, ‘তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু দাও’। (সুরা বাকারা : আয়াত ৪৩)। এর দ্বারা জামাতে নামাজ পড়ার গুরুত্ব বোঝা যায়। নামাজে দাঁড়ানোর পূর্বে সব অবসাদ, দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন।নামাজে কোন কোন সুরা পড়বেন তা নামাজে দাঁড়ানোর আগেই ঠিক করে নিন।

শারীরিক প্রস্তুতি
নামাজে দাঁড়ানোর পূর্বে ক্ষুধা, তৃষ্ণা, প্রকৃতির ডাকে সাড়া দেওয়া প্রভৃতি জৈবিক কাজ সেরে নিন। পরিচ্ছন্ন অবস্থ