বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

ঝিনাইদহের ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের হামলা, ব্যালট বাক্স ভাঙচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা ২টি ব্যলট বাক্স ভাঙচুর করে। দুর্বৃত্তদের হামলায় আহত হন সাগর নামে নৌকা প্রতীকের এজেন্ট।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ৫নং ওয়ার্ডের মান্দারতলা জোড়াপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালায় তারা।

কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার আল আমীন জানান, সকাল সাড়ে ১০টার দিকে একদল দুর্বৃত্ত কেন্দ্রে হামলা চালায়। এ সময় তারা ২টি ব্যালট বাক্স ভাঙচুর করে এবং নৌকা প্রতীকের এজেন্ট সাগর হোসেনকে মারধর করে। সে সময় দায়িত্বরত পুলিশ ও মোবাইল টিমের সদস্যারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আবুল বাশার জানান, এ ঘটনায় দুজন আটক আছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

-এএ