রফিকুল ইসলাম জসিম: লাখো মুসল্লির মুনাজাতের মাধ্যমে শেষ হলো সিলেট বিভাগের সবচেয়ে বড় ছালানা ইজলাস আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন।
আজ শনিবার ফজরের নামাজ আগে মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদীর আখেরী মুনাজাতের মাধ্যমে এটি শেষ হয়।
জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসার আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শুক্রবার সকাল ১০টায় মাদরাসার সদরে মুহতামিম মাওলানা শায়খ সাইদুর রহমান বর্ণভীর বয়ানের মধ্যদিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। দিবা-রাত্রীব্যাপী এই মহাসম্মেলনে অংশ নিতে শুক্রবার সকাল থেকেই মুসল্লিদের ঢল নামে।
দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ওলী, বুযুর্গ, আলেম-ওলামা ও সাধারণ মানুষ হযরত শায়খে বর্ণভী রহ.-এর মুরিদানের আগমনে শ্রীমঙ্গলের বরুণা মাদরাসা ময়দান ধর্মপ্রাণ মুসলমানদের পদভারে মুখরিত হয়েছিল। সকাল থেকেই দূর-দুরান্ত আশপাশের লোকজন জুমার নামাজের জামাতে অংশ নিতে হেঁটে বরুণা মাদরাসা ময়দানে আসেন।
দুপুর ১টায় জামেয়ার দৃষ্টিনন্দন মসজিদ ও সুবিশাল মাঠ জুড়ে লাখো মুসল্লির অংশগ্রহণ করেন। এতে ইমামতি করেন মুফতি রশিদুর রহমান ফারুকী (পীর সাহেব বরুনা)৷
সম্মেলনে মাওলানা নজরুল ইসলাম কাসেমী, মাওলানা নুরুল ইসলাম খান, মাওলানা নুরুল ইসলাম অলিপুরী, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ও মাওলানা মুখলিসুর রহমান কিয়ামপুরীসহ দেশ-বিদেশের প্রখ্যাত আলেম, বরেণ্য ইসলামি স্কলার, বুজুর্গানে দ্বীন ও ইসলামি চিন্তাবিদরা বয়ান করেন।
মাওলানা শায়খ সাইদুর রহমান বর্ণভী প্রথমবারের মতো সম্মেলনে সভাপতিত্ব করেন। এর আগে দীর্ঘদিন সভাপতিত্ব করেছেন বরুণা মাদরাসার সদরে মুহতামিম ও আঞ্জুমানে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শায়খ খলিলুর রহমান হামিদী।
বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শেখ নুরে আলম হামিদী ও মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী জানান, ‘লাখো মানুষের এ আন্তর্জাতিক মহাসম্মেলনে সকাল ১০টা থেকে শেষ রাত পর্যন্ত দেশ বিদেশের দাওয়াতি উলামায়ে কেরাম বয়ান পেশ করেন। শেষরাতে লাখো মানুষের জিকিরে বিমোহিত হয় আল্লাহু আল্লাহু ধ্à¦