শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

করোনা টিকা নেওয়ার পর করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডা. ফাহিম আহমেদ রুপম

ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে পৃথিবীর বহু দেশে করোনা টিকা দেয়া শুরু হয়েছে। বাংলাদেশেও গত ২৭ জানুয়ারি থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

তবে টিকা নিতে ভয় পাচ্ছেন। মনে করছেন টিকা নিলে কোনো ধরনের পাশ্ব প্রতিক্রিয়া হতে পারে। এছাড়া শরীরিকভাবে কোনো ধরনের অসুস্থতা বোধ করতে পারেন।

কিন্তু টিকা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। টিকা নিলে অনেকের সামান্য সমস্যা হতে পারে। ব্যথা, মাথা ঝিমঝিম করা, বমি বমি ভাব দেখা দিতে পারে। তবে সবার ক্ষেত্রেই হবে বিষয়টি এমন নয়। এসব সমস্যা কয়েক দিন থাকতে পারে।

টিকা পাওয়ার জন্য প্রথমেই অনলাইনে নিবন্ধন করতে হবে। এজন্য 'সুরক্ষা' নামে স্মার্টফোনের জন্য অ্যাপ এবং ওয়েবসাইট তৈরি করেছে সরকার।

আসুন জেনে নিই টিকা নেয়ার পর করণীয়-

১. অনেকে মনে করছেন টিকা নেওয়ার পর হয়তো অসুস্থ হয়ে যেতে পারেন। এ ধরনের চিন্তা করবেন না। করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া সবার ক্ষেত্রে হবে বিষয়টি এমন নয়। আর কারও সামান্য সমস্যা হলেও ২ থেকে ৩ দিনের মধ্যে ভালো হয়ে যায়।

২. টিকা নেওয়ার ব্যথা বেশি হলে কাপড় গরম করে ছ্যাঁকা নিতে পারেন। এতে আরাম বোধ করবেন। এই ব্যথা দুই থেকে তিন দিনের মধ্যে ভালো হয়ে যায়। এছাড়া প্যারাসিটামল ও খেতে পারেন। ৩. টিকা নেয়ার পর চাহিদা মাফিক পানি পান করুন। এছাড়া পানি জাতীয় খাবার খান।

৪. ভ্যাকসিন নিলেও সবাইকে মাস্ক পরা, হাতসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ৫. আপাতত গর্ভবতী মা ও ১৮ বছরের কম বয়সীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে কোনো দুশ্চিন্তা না করে, করোনা সংক্রমণ থেকে সুরক্ষা পেতে টিকা নেওয়া উচিত।

লেখক: ডা. ফাহিম আহমেদ রুপম, মেডিসিন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ কনসালট্যান্ট (সিটি স্কিন সেন্টার, শান্তিনগর, ঢাকা)।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ