শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ভ্যাকসিন নেয়া পরও করোনায় আক্রান্ত হচ্ছেন যে কারণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের 'সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন' এর তথ্য অনুয়ায়ী, টিকা দেওয়ার পর কেউ কেউ করোনায় আক্রান্ত হতে পারেন। কেননা টিকা নেওয়ার পর এর কার্যকারিতা শুরু হতে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

এছাড়া যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডের ট্র্যাভেল মেডিসিন ও গ্লোবাল হেলথের ইউনিভার্সিটি হাসপাতাল রো গ্রিন সেন্টারের পরিচালক ড. রবার্ট সালাতা বলেন, টিকা প্রয়োগের পর শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে কিছুটা সময় নেয়।

এদিকে মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ব্যানসেল সোমবার জানিয়েছেন, টিকার প্রথম ডোজ দেওয়ার পর কিছুটা সুরক্ষা দিতে পারে। তবে এই মুহুর্তে এটি প্রমাণ করার জন্য তাদের কাছে কোনো তথ্য নেই।

অন্যদিকে ফাইজারের টিকার প্রধান তদন্তকারী কর্মকর্তা সালাতা জানান, টিকার প্রথম ডোজ দেওয়ার ১৪ দিন পর এটি শতকরা ৫২ ভাগ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে।

গবেষণায় দেখা গেছে, ফাইজারের দুই ডোজ টিকা প্রয়োগ করা হলে করোনা প্রতিরোধে শতকরা ৯৫ ভাগ সুরক্ষা দেবে। অন্যদিকে সম পরিমাণে মর্ডানার টিকা দেওয়া হলে শতকরা ৯৪ ভাগ সুরক্ষা দেবে। এদিকে লক্ষ্য করেই বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু কোনো টিকাই শতকরা ১০০ ভাগ কার্যকর নয় এ কারণে টিকা দেওয়ার পরও কেউ কেউ করোনা আক্রান্ত হতে পারেন।

সিএনএন’র এক প্রতিবেদনে দেখা যায়, বিশেষজ্ঞরা বলছেন, করোনার টিকা মানুষজনকে শুধুমাত্র অসুস্থ হওয়া প্রতিরোধ করবে না পুরোপুরি করোনা সংক্রমণ রোধ করতে পারবে তা নিয়ে এখনও গবেষণা অব্যাহত আছে। এছাড়া টিকা নিলেও একজন থেকে আরেকজনের মধ্যে করোনাভাইরাস ছড়াতে পারে কিনা সে বিষয়েও এখনো সেরকম তথ্য পাওয়া যায়নি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ