বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

গৌরীপুরে সাংবাদিকদের মারধর ও ক্যামেরা ভাংচুরের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ.আল-আমিন
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচন চলাকালে দুই মেয়র প্রার্থীর সর্মথকদের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ছবি তুলতে গেলে দুই টিভি সাংবাদিক মাসুদ রানা ও নুরজ্জামানের ওপর হামলা মারধর ও এনটিভির ক্যামেরা ভাংচুরের প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে ময়মনসিংহে কর্মরত সাংবাকিকরা মানববন্ধন কর্মসুচী পালন করেছে।

শনিবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসুচী পালিত করা হয়।

মানববন্ধন থেকে পুলিশের কাছে সরবরাহকৃত ভিডিও ফুটেজ ও ছবি দেখে আগামী সাত দিনের মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবী জানানো হয়েছে। তা না হলে পরবর্তী কর্মসুচী ঘোষনা করা হবে বলে ঘোষনা দিয়েছেন বক্তারা।

মানববন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন, ময়মনসিংহ প্রেসক্লাব সাধারন সম্পাদক বাবুল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ নিয়ামুল কবির সজল, ময়মনসিংহ সিটি প্রেসক্লাব সভাপতি আইয়ুব আলী, সাধারন সম্পাদক মতিউল আলম, ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক আ ন ম ফারুক, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নজিব আশরাফ, বিভাগীয় নারি সাংবাদিক ফোরামের আহ্বায়ক মাসরুফা সুলতানা মিমি, সেক্রেরেটারি নুরজাহান পারভীন,

মাছরাঙা টিভির শরীফুজ্জামজন টিটু, গাজি টিভির কাজি মোস্তফা মুন্না,দৈনিক খবর পত্রের এম এ মোতালেব, দেশ টিভির ইলিয়াস আহমেদ, প্রথম আলোর জগলুল পলাশ রুশো, প্রথম আলোর ফটো সাংবাদিক আনোয়ার হোসেন, ভোরের কাগজের রুহুল আমীন, ভোরের ডাকের সালাহ উদ্দিন বেলাল, দৈনিক জনতার সিরাজুল ইসলাম, আরটিভির বিপ্লব বসাক, এশিয়ান টিভির আবু তোরাব রাসেল ও এম হোসেন বিনয়, চ্যানেল আই টিভির ক্যামেরাপার্সন নাজিমুদ্দিন সাইদ, দৈনিক সংগ্রামের ইমরান কবির, ঢাকা টাইমসের জয়নাল আবেদীন, দৈনিক সবুজের বার্তা সম্পাদক মইনুদ্দিন রায়হান ও সাইফুল ইসলাম , সাপ্তাহিক আলাপসিংহের সম্পাদক নাজমুস সাকিব, দৈনিক একুশের সংবাদের গোলাম কিবরিয়া পলাশ, বাংলার সমাচারের নুরে আলম চৌধুরি, বাংলা পত্রিকার জাকির হোসেন, আজকের বà¦