আবদুল্লাহ ফিরোজী : সাভারে (ঢাকা) আকীদায়ে খতমে নবুওয়াত ও আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর জীবন ও চিন্তাধারা শীর্ষক আলোচনা সভা ও দোয়া জামিয়া সিদ্দীকিয়া যাদুরচর মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে মধুপুরের পীর আল্লামা আব্দুল হামিদ বলেন, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে গড়িমসি করলে কঠিন পরিস্থিতির দায়ভার সরকারের বহণ করতে হবে।
গতকাল (১০ ফেব্রুয়ারি) বুধবার বাদ আসর খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি ঢাকা জেলা উত্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ- এর আমীর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। সংগঠনের ঢাকা জেলা উত্তরের সভাপতি মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুফতি নাজমুল হাসান বিন নূরীর সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বারিধারা মাদরাসার শাইখুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক, জামিয়াতুন নূর আল কাসেমীর প্রিন্সিপাল মাওলানা নাজমুল হাসান, জামিয়া খাতামুন্নাবিয়্যীনের প্রিন্সিপাল শাইখুল হাদীস মাওলানা আশিকুর রহমান কাসেমী, ইত্তিহাদুল উলামা সাভার উপজেলার আমীর মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী, ব্যাংক কলোনি মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল্লাহ, জামিয়া সিদ্দীকিয়া যাদুরচর মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী, শাইখুল হাদীস মুফতি হামেদ জহিরী, সুলতানুল ওয়ায়েজীন খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, বলিয়ারপুর মাদরাসার প্রিন্সিপাল মুফতি আবদুর রাজ্জাক কাসেমী, জামিয়াতু ইব্রাহীমের প্রিন্সিপাল মুফতি জাহিদুল ইসলাম কাসেমী, জামি'আ মদীনাতুল উলূম আমিন বাজারের প্রিন্সিপাল মাওলানা সালীমুল্লাহ, ভাইস প্রিন্সিপাল মুফতী আব্দুল বারী, হারুনিয়া মাদরাসার প্রিন্সিপাল মুফতি আলী আশরাফ তৈয়ব, বলিয়ারপুর মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুর রশিদ, সংগঠনের ঢাকা জেলা উত্তরের সিনিয়র সহসভাপতি মুফতি শাহেদ জহিরী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মুফতি আবদুল্লাহ ফিরোজী, দফতর সম্পাদক মুফতি গাজী সিদ্দীকুর রহমান, আহসানুল উলূম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম আজাদ, মুফতি ফয়জুর রহমান সাদেকী, মুফতি মাসউদুর রহমান আইয়ুবী, মাওলানা শিহাবুদ্দীন, মুফতি মাহমুদ হাসান হাবিবী, মুফতি আব্দুস সামাদ, মুফতি মারজানুল বারী, মাওলানা জাকির হোসাইন, হাফেজ কাজী আবু তাহের সাভারী সহ বিপুল সংখ্যক উলামায়ে কেরাম।
প্রধান