রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ছেলের বিয়েতে কুরআন পাঠের আয়োজন করে সাড়া ফেললেন নোয়াখালীর ব্যবসায়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।

ছেলের বিয়ের দিনে গান-বাজনার পরিবর্তে পবিত্র কোরআন তেলাওয়াতের আয়োজন করে সাড়া ফেলেছেন নোয়াখালীর কবিরহাট উপজেলার ব্যবসায়ী মোহাম্মদ হাফিজুল্যাহ চৌধুরি।

ব্যতিক্রমধর্মী এ আয়োজন সম্পর্কে ব্যবসায়ী মোহাম্মদ হাফিজুল্যাহ চৌধুরী বলেন, ছেলের বিয়েতে এ আয়োজন আল্লাহর রাজি খুশির জন্য। আমি পুরো দুনিয়ার সব মুসলমান মাবাবার কাছে অনুরোধ করবো তারাও যেন তাদের সন্তানের বিয়েতে এমন আয়োজন করেন। আল্লাহ এর ফলে আগামীর সংসারে তাদের বরকত দান করবেন।

ব্যতিক্রমধর্মী এ আয়োজন সম্পর্কে হাফিজুল্যাহ চৌধুরীর প্রতিবেশি ওয়াহেল হক বলেন, হাফিজুল্যাহ চৌধুরীর ছেলে পাভেল আমাদের বন্ধু। তার বিয়েতে তার বাবার এ আয়োজন আমাদের পাড়ার সবাইকে মুগ্ধ করেছে। আমরা সবসময় বিয়েতে গানবাজনার অনুষ্ঠান দেখে থাকি। এমন আয়োজন কখনো দেখবো ভাবিনি। ভাল লেগেছে অনন্য এ আয়োজন।

নিজের বিয়েতে এমন আয়োজন সম্পর্কে বর ফখরুল ইসলাম পাভেল বলেন, আমার বাবার এ আয়োজন খুবই চমৎকার। আমি বলবো আমার জন্য এটা বাবার পক্ষ থেকে অনন্য উপহার। আমি চাই প্রত্যেক মা বাবা যেন তাদের সন্তানদের বিয়েতে এমন আয়োজন করে।

এদিকে বিয়েতে আসা অথিতিরাও মুগ্ধ অভিনব এ আয়োজন দেখে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ