আবুল কাশেম অফিক
বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি>
সিলেটের বালাগঞ্জে বড়ভাঙ্গা নদীতে নির্মিতব্য ‘দেশরত্ন শেখ হাসিনা সেতু’র বাস্তবায়নের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় সেতু বাস্তবায়ন পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বালাগঞ্জ বাজারের ডাকবাংলোর বড়ভাঙ্গা নদীর পার থেকে বালাগঞ্জ বাজারের বিভিন্ন গলি পর্যন্ত বিস্তৃত ছিল এই মানবন্ধনের সারি। কর্মসূচিতে বালাগঞ্জ উপজেলার দল-মত, ধর্ম-বর্ণ, নির্বিশেষে প্রায় অর্ধশত সামাজিক সংগঠনের সহস্রাধিক মানুষ নিজস্ব ব্যানারে অংশ নেন।
মানবনবন্ধনে চাকুরিজীবী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হাতে হাতে ছিল ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড। যাতে শোভা পাচ্ছিল ‘দাবি আমাদের একটাই, দেশরত্ন শেখ হাসিনা সেতু দ্রুত বাস্তবায়ন চাই’।
মানববন্ধনে অংশ গ্রহণকারীরা জানান, ২০১৮ সালে স্থানীয় উপজেলার পরিষদের অর্থায়নে, দুইজন মাননীয় সংসদ সদস্যের উপস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর নামে যে সেতুর কার্যক্রম শুরু হয়েছিল, তার কাজ কেন বন্ধ হল? আজ সারা দেশে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ব্যাপক উন্নয়ন হচ্ছে। ক্রমান্বয়ে বাংলাদেশ উন্নয়নের রোলমডেলে রূপান্তরিত হচ্ছে। কিন্ত আমরা বালাগঞ্জবাসী কেন সেই উন্নয়ন থেকে বঞ্চিত? তাই দলমত নির্বিশেষে আমাদের বালাগঞ্জবাসীর প্রাণের দাবী হলো, যে কোন মূল্যে আমরা সেতুটির দ্রুত বাস্তবায়ন চাই।
এই সেতুটি নির্মাণ হলে উপজেলার সদরের সাথে বালাগঞ্জ সদর ইউনিয়নের একাংশ, পশ্চিম গৌরীপুর ও দেওয়ান বাজার ইউনিয়নের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। বালাগঞ্জ ও পার্শ্ববর্তী রাজনগর উপজেলার মানুষ এই সেতু দিয়ে সুলতানপুর সড়কে সিলেটের সাথে স্বল্প সময় ও কম খরচে যোগাযোগ করতে পারবে। পাশাপাশি বালাগঞ্জসহ পার্শবর্তী বাজারের ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে, ফলে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে।
মানববন্ধন বাস্তবায়ন পরিষদের সভাপতি মুহা. হারুন মিয়ার সভাপতিত্বে ও সদস্যসচিব সাংবাদিক আবুল কাশেম অফিকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুনিম, দেওয়ান বাজার ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল আলম নজম, পশ্চিম গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সেতু বাস্তবায়ন পরিষদেà¦