মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর  ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিমানবাহিনীর  

যাদের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া গ্রহণ করেন না। আর নিশ্চয় আল্লাহ তাআলা তাঁর রাসুলগণকে যা করার আদেশ করেছেন ঈমানদারগণকেও সে কাজই করার আদেশ করেছেন।’ অতঃপর আল্লাহ বলেন, ‘হে রাসুলগণ! তোমরা পবিত্র বস্তু (হালাল) হতে ভক্ষণ করো, এবং নেক কাজ (আমলে সালিহ) করো।’ (আল্লাহ তাআলা) আরো বলেন, ‘হে ঈমানদারগণ! তোমাদেরকে আমি যেসব পবিত্র বস্তু রিজিক হিসেবে দিয়েছি, তা থেকে আহার করো।’

অতঃপর তিনি এমন এক ব্যক্তির উল্লেখ করলেন, যে দূরদূরান্ত পর্যন্ত দীর্ঘ সফর করে। ফলে তার চুলগুলো এলোমেলো ও ধূলি-ধূসরিত রুক্ষ হয়ে পড়েছে। সে আসমানের দিকে হাত উত্তোলন করে বলছে, ‘হে আমার প্রতিপালক! হে আমার প্রতিপালক! অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পরিধেয় বস্ত্র হারাম এবং আহার্য হারাম। এ অবস্থায় তিনি কেমন করে তার দোয়া কবুল করতে পারেন?’ (সহিহ মুসলিম, হাদিস : ২৩৯৩)

আলোচ্য হাদিসে রাসুলুল্লাহ (সা.) আল্লাহর কাছে মানুষের ইবাদত ও দোয়া কবুল হওয়ার জন্য পবিত্র দেহ ও আত্মার কেন প্রয়োজন, সেদিকেই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, যেহেতু মহান আল্লাহ পবিত্র সত্তার অধিকারী, তাই তিনি হালাল বস্তু ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। পবিত্র কোরআনেও এদিকে ইঙ্গিত করে বলা হয়েছে, ‘তাঁরই দিকে ঊর্ধ্বারোহণ করে (দরবারে গৃহীত হয়) পবিত্র বাণীসমূহ ও নেক আমল তাকে উন্নীত করে।’ (সুরা : ফাতির, আয়াত : ১০)

আমল কিভাবে পবিত্র হয়?
যে আমল ইখলাসের সঙ্গে আল্লাহ তাআলার জন্য; এবং তা হালাল খেয়ে ও হারাম খাওয়া ছেড়ে দিয়ে করা হয় তা পবিত্র। হালাল খাবার, বৈধ উপার্জন ও পবিত্র জীবন মুমিনের জন্য অপরিহার্য। এ ছাড়া তার জীবনের কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এ জন্য পবিত্র কোরআনে বারবার হালাল আহার, অবৈধ উপার্জন ত্যাগ ও জীবনে পূত-পবিত্রতা অর্জনের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ‘আমি তোমাদেরকে যে পবিত্র বস্তু রিজিক হিসেবে প্রদান করেছি তা হতে আহার করো।’ (সুরা : বাকারা, আয়াত : ৫৭)

অন্য আয়াতে আল্লাহ বলেন, ‘আমি তোমাদেরকে যে পবিত্র বস্তু রিজিক হিসেবে দিয়েছি, তা হতে আহার করো এবং তাতে সীমা লঙ্ঘন কোরো না।’ (সুরা : ত্বহা, আয়াত : ৮১)

হারাম খাওয়া দোয়া কবুলের অন্তরায়
আল্লাহ দোয়া কবুল করেন না—এমন অভিযোগ রয়েছে অনেকের। আলোচ্য হ