শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮


হক কথা বলতে গিয়ে ফাঁসিতে ঝুলতেও দ্বিধা করবো না : আমীরে হেফাজত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, মুসলিম উম্মাহর ঈমান আকিদা রক্ষায় কুরআন-সুন্নাহর বাণীর প্রচার-প্রসার এবং দীপ্ত কণ্ঠে হক্ব কথা বলা আমাদের নৈতিক দায়িত্ব। হক্ব কথা বলায় যদি কোন নাস্তিক মুরতাদের গায়ে আগুন জ্বলে তাতে আমাদের কিছু যায় আসেনা। হক ও সত্যের পয়গাম সর্বত্র পৌছিয়ে দেওয়া ওলামায়ে কেরামের উপর রাসূল (সা.) কর্তৃক অর্পিত জিম্মাদারী।

এ জিম্মাদারী পালনে আমরা সামান্যও পিছপা হবো না। ইসলাম বিরোধী বহুমুখী ষড়যন্ত্রের মোকাবেলায় প্রকৃত হক্ব কথা বলতে গিয়ে প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলতেও দ্বিধাবোধ করবো না।

গতকাল ১৫ ই ফেব্রুয়ারি সোমবার হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম অক্সিজেন শাখা কর্তৃক আয়োজিত শানে রেসালত সম্মেলনে হাজার হাজার তৌহিদি জনতার বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমীরে হেফাজত আরো বলেন,
বিশ্বমানবতার মূক্তির দূত হযরত মুহাম্মদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কলিজার টুকরা নবী। আমরা আমাদের প্রাণের চাইতেও নবীজি (সা.) কে বেশি মুহাব্বত করি। বিশ্বের যে কোন প্রান্তে নবিজি (সা.) এর অবমাননা করা হলে আমরা এর প্রতিবাদে জ্বলে উঠবো। শান্তিপূর্ণ আন্দোলন করবো। বিশ্বনবীর অবমাননা পৃথিবীর দেড়শো কোটি মুসলমান কখনো মেনে নেবে না।

তিনি আরো বলেন, কিছুদিন পূর্বে ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাসূল সা. এর অবমাননাকর কার্টুন প্রদর্শন করা হয়েছিলো। আমরা এর প্রতিবাদে লক্ষ লক্ষ নবী প্রেমিক তৌহিদি জনতাকে সাথে নিয়ে হেফাজতে ইসলামের ব্যনারে ঢাকায় ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করেছি। আমরা সুস্পষ্ট দাবী জানিয়েছি- রাসূল সা. এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের অপরাধে ফ্রান্স সরকারকে বিশ্বের দেড়শো কোটি মুসলমানের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

হেফাজত নেতা মাওলানা জসিম উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার বিষয়ে আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন,মাওলানা জসিম উদ্দিন সাহেবকে প্রকাশ্যে ছুরিকাঘাতে রক্তাক্ত করা হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত হওয়া সন্ত্রাসী মাসুমকে গ্রেফতারের পরও জামাই আদরে জেলখানায় রাখা হয়েছে।

পুলিশ তার বিষà§