আওয়ার ইসলাম: বাঁশখালীতে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধ ও যানজট মুক্ত নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী যুব আন্দোলন পুকুরিয়া ইউনিয়ন শাখা।
রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় পুকুরিয়া চাঁদপুর বাজার ইউনিয়ন ব্যাংক চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দলীয় নেতা কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন থেকে নিরাপদ সড়কের দাবিতে ১৯ দফা ঘোষণা করেন ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সহসভাপতি নুর আহমেদ সিদ্দিকী। দফাগুলো হলো- ১. রাস্তা প্রশসতকরণ,ড্রেন নির্মাণ ও কমপক্ষে ৩( ফুট) ফুটপাত রেখে রাস্তা সংস্কার করতে হবে।
২. জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রীজ ও আন্ডার পাসের ব্যবস্থা করতে হবে।
৩. শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও ধর্মীয় উপসনালয়সহ সকল জনসমাগমপূর্ণ এলাকায় গতিরোধক ও জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা করতে হবে।
৪. স্পীড ব্রেকারে সবসময় স্বচ্ছ বুঝা যায় মতো রঙের ব্যবস্থা ও সড়কের মধ্যে দ্বিবিভাজন চিহৃের ব্যবস্থা করতে হবে।
৫. সড়কের মূল সিমানায় স্থাপিত বৈদ্যুতিক খুঁটি সরানো ও অবৈধ স্থাপনা সমূহ উঠিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে।
৬. প্রধান সড়কের পাশ থেকে হাট- বাজার সরিয়ে ফেলার যথাযথা ব্যবস্থা গ্রহণ,রাম্তার পাশে মালামাল রাখা নিষিদ্ধ করতে হবে ও মারাত্মক ঝুঁকিপূর্ণ সড়ক সংস্কার করতে হবে।
৭. প্রধান সড়কের প্রতিটি জংশন/ বাজারে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করতে হবে।
৮. মোটর বাইকে একাধিক যাত্রী নিষিদ্ধ, হেলমেট বিহীন মোটর বাইক চালানো নিষিদ্ধ করতে হবে।
৯. যান্ত্রিক ত্রুটিযুক্ত ও ফিটনেসবিহীন যানবাহন নিষিদ্ধ করতে হবে।
১০. বৈধ কাগজপত্র ছাড়া গাড়ী ও অপ্রাপ্ত বয়স্ক এবং ড্রাইবিং লাইসেন্স বিহীর চালক নিষিদ্ধ করতে হবে।
১১. যানবাহন চালক/ যাত্রী সকলের জন্যে ধূমপানসহ যাবতীয় নেশাজাতীয় দ্রব্য ও গান বাজনা নিষিদ্ধ করতে হবে।
১২. গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোন / হেড ফোনে কথা বলা ও গান শোনা নিষিদ্ধ করতে হবে।
১৩. যত্রতত্র পাকিং, যাত্রী উঠা নামা ও গাড়ি থামানো নিষিদ্ধ করতে হবে।
১৪. চালক ও যাত্রীদের সতর্কতার লক্ষ্যে প্রধান সড়কে সিগন্যাল সিস্টেম এবং গতিসীমা উল্লেখ পূর্বক প্লে- কার্ড স্থাপন করতে হবে।
১৫. মোটরযান আইন,নিরাপদ সড়ক পরিবহণ আইন ও ট্রাফিক আইন অমান্যকারী চালককে দ্রুত আইনের আওয়াতায় আনতে হà