শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮


দেশে সামাজিক অবক্ষয় চরম আকার ধারণ করেছে: মাওলানা মোহাম্মদ ইসহাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, দেশে সামাজিক অবক্ষয় চরম আকার ধারণ করেছে। নৈতিক অবক্ষয়ের কারণে পরিবার ভেঙ্গে যাচ্ছে। হত্যা, ধর্ষণ, পৌশাচিক নির্যাতন বেড়েই চলছে। ঘুষ, দুর্নীতি দেশের অর্থনীতিকে গ্রাস করে ফেলেছে। এ অবস্থা থেকে উত্তরণে সবাই ইসলামী অনুশাসন মেনে চলতে হবে। ইসলামী ও নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ করেত হবে।

আজ শুক্রবার বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকা মহানগরী উত্তরের সভাপতি প্রফেসর ডাক্তার রিফাত হোসেন মালিকের সভাপতিত্বে ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি তাওহীদুল ইসলাম তুহিন ও উত্তরের সেক্রেটারি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

অনুষ্ঠানে তিনি আরো বলেন, শেখ গোলাম আসগর রহ. ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ ও কর্মবীর নেতা ছিলেন। তিনি ছাত্রজীবন থেকে শুরু করে আমৃত্য আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। নিজ দলের বাইরেও অন্যান্য ইসলামী দলের নেতা-কর্মীদের সাথে তার ছিলো হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। হঠাৎকরে তার চলে যাওয়া সবাইকে ব্যথিত করেছে। আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন তাঁর এই বান্দাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। খেলাফত মজলিসের সাবেক যুগ্মমহাসচিব ও ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগর (রহ.) এর ‘জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলোচনা পেশ করেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপরসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুর জলিল, নারায়ণগঞ্জ দেওভোগ মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহের জিহাদী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা তফাজ্জল হোসাইন মিয়াজী, এডভোকেট মিজানুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, বাং