বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস যেভাবে শীর্ষ ধনী হলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একটা বিষয় পরিষ্কার, কোনো কিছু নিয়ে অভিযোগ করা যাবে না। পৃথিবী যেমন, সেভাবেই খাপ খাইয়ে সামনে এগিয়ে যেতে হবে। প্রযুক্তি খাতের সবচেয়ে সমালোচিত প্রধান নির্বাহীদের একজন তিনি। এখন বিশ্বের সবচেয়ে কোটিপতি। বলছি, জেফ বেজসের কথা।

নিউ মেক্সিকোতে ১৯৬৪ সালে জন্ম তার। তার মা ছিলেন একজন স্কুলশিক্ষিকা। বাবা ছিলেন একজন কিউবা অভিবাসী, তিনি বেজসকে দত্তক নিয়েছিলেন। তার জন্মদাতার সঙ্গে তার কোনোদিনই দেখা হয়নি। বয়স যখন ২২, তখন প্রিন্সটোন থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। সঙ্গে ছিল কম্পিউটার সায়েন্স ডিগ্রিও। মাত্র ৩০ বছর বয়সে অনলাইন টেক জায়ান্ট প্রতিষ্ঠান আমাজন চালুর পরিকল্পনা করেন তিনি। বেজসের বাবা মা তাকে ৩ লাখ ডলার দিয়ে কোম্পানির কার্যক্রম শুরু করতে বলেন।

বেজস তার গ্যারেজে স্বল্প পরিসরে কার্যক্রম শুরু করে। প্রথম দিকে তিনি শুধু অনলাইনে বই বিক্রি করতেন। ধীরে ধীরে তিনি বুঝতে শুরু করেন ইন্টারনেটের ব্যবহার সারাবিশ্বে কীভাবে বাড়ছে। কিন্তু ক্যারিয়ারের শুরু থেকেই তিনি সমালোচিত। কারণ সাধারণ বইয়ের দোকানের প্রচলন তিনি অনলাইনভিত্তিক করে তুলছিলেন।

১৯৯৭ সালে জনসমক্ষে আসে আমাজন। অনলাইনে মিউজিক, ইলেকট্রনিক সামগ্রী বিক্রি করেই বাজিমাত করে এ অনলাইন জায়ান্ট। এরপর শুরু করে পোশাক আর খেলনা বিক্রি। এরপর শুরু করে গৃহস্থালি পণ্য বিক্রি। এসবই অনলাইনে বিক্রি করে আমাজন পুরো বিশ্বে। অনেকেই জিজ্ঞাসা করত, আমাজন কবে লাভের মুখ দেখবে, বেজস কোনো প্রশ্নের উত্তর দিতেন না। কিন্তু শেষমেশ উত্তর দেয়ার সুযোগ এসেছে। ২০১৮ সালে আমাজনের বাজারমূল্য এক লাখ ৭০ হাজার ডলার বেড়ে যায়।

এরপর তিনি হোলসেল ফুড মার্কেট, অডিও বুক পাবলিশার অডিবল ডট কম, লাইভ স্ট্রিমিং প্লাটফর্ম টুইচ, পত্রিকা ওয়াশিংটন পোস্টের মালিক বনে যান। ৩৬ বছর বয়সে যাত্রা শুরু করে তার মহাকাশ গবেষণা সংস্থা ব্লু অরিজিন। এই প্রতিষ্ঠানের লক্ষ্য মহাকাশে পর্যটন ব্যবস্থা সম্প্রসারিত করা। বেজস বলেন, পৃথিবীতে অনেক কিছুই করা সম্ভব না, যেটা মহাকাশে সম্ভব।

২০১০ সালে বিল গেটস আর ওয়ারেন বাফেটের সঙ্গে চুক্তিতে আসতে অসম্মতি জানান বেজস, বর্তমানে যাদের মতো বেজসও একজন বিলà