আওয়ার ইসলাম: বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১১ কোটি ৫২ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৫ লাখ ৬০ হাজার।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (৩ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৫২ লাখ ৯১ হাজার ৩৮৯ জন এবং মৃত্যু হয়েছে ২৫ লাখ ৬০ হাজার ৩০৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ১১ লাখ ১৩০ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ৭০৫ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২৯ হাজার ২১৪ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ১১ লাখ ৩৯ হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ৩৮৫ জন।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ১ কোটি ৬ লাখ ৪৭ হাজার ৮৪৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৫৬২ জনের।
-এএ