শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮


শরহে বেকায়া জামাতের কেন্দ্রীয় পরীক্ষার প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দরজায় কড়া নাড়ছে কওমি মাদরাসার বিভিন্ন জামাতের কেন্দ্রীয় পরীক্ষা। এবার কোভিড-১৯ এর কারণে শিক্ষাবর্ষের পরিমাণ অনেকটাই কমে এসেছে। কমে এসেছে পরীক্ষার প্রস্তুতি নেয়ার সময়। তাই অল্প সময়ে পরীক্ষায় ভাল ফলাফল করার কলাকৌশল বিষয়ে অনলাইন সংবাদ মাধ্যম আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজন করেছে পরীক্ষা বিষয়ক শিক্ষাপরামর্শ ‘পরীক্ষার ভালো প্রস্তুতি ও সেরা ফলাফলের কৌশল’। ধারাবাহিক পর্ব- ১৭

লিখছেন দারুল উলুম রামপুরা বনশ্রী মাদরাসার উস্তাযুল হাদিস, দারুল উলুম দেওবন্দের ফাজেল ‘মাসুম আবদুল্লাহ’।


(গত পর্বের পর)

বলা হয়ে থাকে—দরসিভাবে যোগ্যতার ভিত দৃঢ় ও সুসংহত করার সর্বশেষ জামাত শরহেবেকায়া। এ জামাতের পর দরসিভাবে যোগ্যতা গড়ার আর সুযোগ নেই। তাই প্রয়োজনীয় সকল বিষয়ে মৌলিক যোগ্যতা সৃষ্টি ও যোগ্যতার ঝালাই যে-কোনো মূল্যে এ জামাতে থাকতেই করা বাঞ্ছনীয়।

অতএব—অন্য জামাতের পড়া-লেখার তুলনায় এ জামাতের পড়াশোনা হতে হবে একটু বেশি শৃঙ্খলিত ও মার্জিত। স্বপ্ন ছোঁয়া ও স্বপ্ন জয়ের তাড়নায় অধিক তাড়িত। চেষ্টা-সাধনার সীমানা পেরিয়ে পরিণতি ও পরিণাম লাভের নেশায় আচ্ছাদিত। বরং উচ্ছ¡সিত ও উদ্বেলিত। শুধু পরীক্ষায় নয় বরং জীবন সাধনায় সফলতার সাথে উত্তীর্ণ হতে প্রয়োজন নিয়মতান্ত্রিক হাড়ভাঙ্গা মেহনত ও অনুশীলন নির্ভর পড়া-লেখা। নিচে এ জামাতে ভালো ফলাফল ও সফলতা লাভের কিতাবভিক্তিক কিছু কৌশল ও করণীয় তুলে ধরা হল—

তরজমাতুল কুরআনিল কারিম
১. শব্দের তাহকিক-সহ সাবলীল অনুবাদ রপ্ত করবে। সাবলীল অনুবাদ শেখার জন্য ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ সতর্কতা-সহ পড়া যেতে পারে।
২. আয়াত সংশ্লিষ্ট ঘটনা ও শানে নুযুল গুছিয়ে লিখে রপ্ত করবে। এ ক্ষেত্রে উস্তাদের আলোচনা মনে রাখার চেষ্টা করবে।
৩. আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা বা আয়াত সংশ্লিষ্ট মাসয়ালা-মাসায়েল ও হুকুম-আহকাম বুঝে শুনে পড়বে ও লিখে মনে রাখার চেষ্টা করবে।
৪. আয়াতাংশ বা আয়াতে থাকা ছোট ছোট বাক্যের মহল্লে ই’রাব ও তরকিব রপ্ত করবে।
৫. আয়াত বা সুরার ফজিলত এবং তার থেকে প্রাপ্ত শিক্ষা-উপদেশ সাজিয়ে-গুছিয়ে লিখবে ও রপ্ত করবে।
৬. দীর্ঘ নেসাব হলেও ভবিষ্যত জীবনের দিকে তাকিয়ে পঠিত পুরো অংশ রপ্ত করার চেষ্টা করবে। একদম অপারগ হলে—সে-সব জায়গা থেকে সাধারণত প্রশ্ন আসে কিংবা বেশি আসে—অতিরিক্ত যত্নসহ সেসব জাà