আওয়ার ইসলাম: মাদরাসার বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার বাংলা, গণিত এবং ইংরেজি বিষয়ের খাতা অন্য শিক্ষা বোর্ডের অধীনস্থ শিক্ষকদের দিয়ে মূল্যায়ন চায় সংসদীয় কমিটি। মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়নে কমিটির পক্ষ থেকে এ সুপারিশ করা হয়।
এদিকে বৈঠকে কমিটির মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনস্থ সকল মাদরাসায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন নিশ্চিত করতে সুপারিশ করেছে।
বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আ, স, ম, ফিরোজের সভাপতিত্বে অংশ নেন মোস্তাফিজুর রহমান, নারায়ন চন্দ্র চন্দ, মাহবুব উল আলম হানিফ, মুহিবুর রহমান মানিক এবং নাহিদ ইজাহার খান।
এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি আ স ম ফিরোজ সাংবাদিকদের বলেন, মাদরাসা শিক্ষার জন্য সরকার অনেক টাকা খরচ করে কিন্তু কাঙ্খিত ফল দেখা যাচ্ছে না। তাদের শিক্ষার গুণগতমান প্রত্যাশিত মাত্রায় অর্জিত হয় না। আলিয়া মাধ্যম থেকে পাস করা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ সেক্টরে ভূমিকা রাখতে দেখা যায় না। এ কারণেই মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের খাতা অন্য কোন মাধ্যমের শিক্ষকদের মূল্যায়নের সুপারিশ করা হয়েছে। এটা করা সম্ভব হলে শিক্ষার্থীদের মধ্যে একটা চাপ থাকবে এবং তারা নিজেদের গুণগত মান উন্নত করার চেষ্টা করবে।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান অনেক শিক্ষকদের মধ্যে নিজেদের চাকরির স্বার্থে শিক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়ার প্রবণতা দেখা যায়। এটা হলে এই সুযোগ তারা পাবে না।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদরাসার প্রাত্যাহিক কাজ শুরু করার আগে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন বাধ্যতামূলক করার জন্য কমিটি সুপারিশ করেছে।
সকল মাদরাসা বলতে কওমি মাদরাসাও অন্তর্ভুক্ত কিনা জানতে চাইলে আ স ম ফিরোজ বলেন, মাদরাসা বোর্ডের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানে অনেক সময় জাতীয় পতাকা পরিবেশ উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করতে দেখা যায় না। এটা নিশ্চিত করতে বলা হয়েছে। কেবল মাদরাসা বোর্ডের শিক্ষাপ্রতিষ্ঠান এব