সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের

উপজেলা ও পৌরসভা নির্বাচনে অংশ নেবে না বিএনপি: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন উপজেলা ও পৌরসভা নির্বাচনে অংশ নেবে না বিএনপি। আজ সোমবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে রিজভী জানান, নির্বাচন কমিশনের ব্যর্থতার কারণে সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে। এ কারণে আসন্ন অবশিষ্ট উপজেলা ও পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত হয়েছে।

গত ৬ মার্চ বিকেলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সেখানে বলা হয়, সভায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিনে মুক্ত কার্টুনিস্ট কিশোরের গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারের বিষয়ে আলোচনা হয়। তার ওপর ও ডিজিটাল নিরাপত্তা আইনে আটক বন্দিদের ওপর নির্যাতন চালানো হয়েছে তা নিয়ে সভায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। এই আইনের আওতায় আটক সবার অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানানো হয়। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বানও জানানো হয়।

সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে দেয়া বক্তব‌্য ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগদানের বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির অবস্থান গণমাধ্যমে জানানো হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ