শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বাঁচতে হলে হাঁটতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজকাল সারাদিন আমরা সবাই এত ব্যস্ত থাকি যে নিজের জন্য সময় বের করা ওঠা সম্ভব হয় না। ফলে দিন দিন আমাদের ভিতরের সত্বা মরে গিয়ে আমরা অলস হয়ে যাচ্ছি। তাই দিনের শেষে মাথা ব্যাথা,ক্লান্তি ঘিরে ধরছে। এসব সমস্যা থেকে মুক্তি পেতে নিজের জন্য কমপক্ষে ৩০ মিনিট সময় বের করার চেষ্টা করুন। যেখানেই হোক না কেন এই ৩০ মিনিট সময় নিয়ে আপনি হাঁটুন।

বাইরে যাওয়া সম্ভব না হলে আপনার ছাদে বা বাগানেও হাটতে পারেন। মনে রাখবেন এই সময়টা কোন ব্যায়াম না করে হাঁটার পিছনে ব্যয় করুন। কেন হাঁটার উপর এত জোর দেওয়া হচ্ছে চলুন জেনে নেওয়া যাক।

১. নিষ্ক্রিয় থাকার অর্থ শরীরে পেশীর শক্তি কমে যাওয়া। তাই হাঁটলে গোটা শরীরের পেশিগুলি নাড়াচাড়া হয়। বিশেষ অণু মস্তিষ্কে রক্ত চলাচলে সাহায্য করে। এর ফলে আমাদের ব্রেইনের কোষগুলো বিকশিত হতে পারে।

২. আপনি যখন কোন কিছু নিয়ে চিন্তা করছেন তখন হতাশ হয়ে এক জায়গায় বসে না থেকে একটু হাঁটাহাঁটি করলে সেটা তাড়াতাড়ি সমাধান হয়। হাঁটা আমাদের সৃজনশীলতা ও বুদ্ধিমত্তা বৃদ্ধি করে সেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে।

৩. মানুষের পরিপাকতন্ত্রের জন্য হাঁটার থেকে ভালো ওষুধ আর কিছুতে পাওয়া যায় না। খাওয়া শেষে একটু হাঁটা ভালো। এতে করে কোষ্ঠকাঠিন্য কাটাতে ওষুধ খেতে হবে না।

৪. আমাদের প্রত্যেকের ব্যক্তিত্বে কতোগুলো বিষয় আছে এবং সক্রিয় থাকার সঙ্গে এগুলোর সম্পর্ক আছে। গবেষণা বলছে, যারা নিষ্ক্রিয় থাকে তারা কম উদার হয় এবং তাদের স্নায়ু-জনিত অনেক সমস্যাও দেখা দিতে থাকে। সক্রিয় থাকলে এই সমস্যাগুলি হয় না। এজন্য হাঁটার অভ্যাস গড়ে তুলুন।

৫. বসে থাকার সঙ্গে বিষণ্ণতার সম্পর্কে রয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় এমনটাই দেখা গেছে। তাই হাঁটাহাঁটি করলে শরীরের ব্যায়াম হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ