বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

গহরপুর জামেয়ার ‘আননূর ছাত্রকাফেলা’র ২দিন ব্যাপী অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি: ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া গহরপুরের ছাত্র সংসদ আননূর ছাত্রকাফেলার ২দিন ব্যাপী ‘আননূর অনুষ্ঠান ২০২১’ বর্ণাঢ্য আয়োজনে সমাপ্ত হয়েছে। গত ৭ ও ৮ মার্চ (রোব ও সোমবার) দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কেরাত, আযান, হামদ-নাত ও ইসলামী সংগীত, বিষয়ভিত্তিক বাংলা ও আরবী বক্তৃতা, আয়াতভিত্তিক তাফসীর, সিরাত বিষয়ক সাধারণ জ্ঞান, বিতর্ক, বাংলা ও আরবী হস্তলিপি, বিষয়ভিত্তিক বাংলা ও আরবী প্রবন্ধ ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জামিয়ার ছাত্রদের অংশগ্রহণে ২০টির অধিক বিষয়ে বহুমুখি প্রতিভার এক লড়াই সংঘটিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিচারক ও আননূরের শুভার্থী চোখে এ আয়োজন ছিলো সম্পূর্ণ ভিন্নমাত্রিক। তারা বলেন, ‘ছাত্রদের পারফরমেন্স দেখে আমরা অভিভূত। ইসলামী সংস্কৃতির এই দূরাবস্থার সময় আননূরের এই কার্যক্রম জাতির জন্য মাইলফলকের ভূমিকায় থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

এছাড়া ৭ মার্চ রোববার রাত ৯টায় দেশের বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর নশিদসন্ধ্যা অনুষ্ঠিত হয়, এতে গীতিকার ও সুরকার আহমদ আব্দুল্লাহ, শেখ এনাম, সুফিয়ান বিন এনাম, শাহেদ নেজাম ও মাসুম বিল্লাহসহ আন-নূর ছাত্রকাফেলার শিল্পীবৃন্দ হামদ-নাত ও ইসলামী সংগীত পরিবেশন করেন।

শেষেরদিন আকর্ষণ ছিলো ‘আননূর আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন’। এতে বাংলাদেশ, মিশর, ইরান ও আফগানিস্তানের খ্যতিমান কারিগণ পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করেন। তাদের কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত হাজার হাজার কুরআন প্রেমীদের হৃদয় শীতল করে। তিলাওয়াতের সম্মোহনী শক্তিতে অনেক দর্শকের চোখ থেকে পানি ঝরতেও দেখা গেছে। পুরো সময়জুড়ে পরিবেশ ছিল আল্লাহু আকবারের ধ্বনিতে মুখরিত। কারিদের তেলাওয়াত শেষে জামিয়ার প্রিন্সিপাল মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ গহরপুরী তাদের সম্মানসূচক আবা পড়িয়ে দেন।

No description available.

সমাপনী দিন ৮ মার্চ মধ্যরাতে জামিয়ার মুহতামিম, বেফাকের সহসভাপতি হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন আহমদের সভাপতà¦