শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

শাওমি আনল ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার নতুন ফোন নিয়ে হাজির হলো। মডেল শাওমি মি ১০ এস। ফোনটিতে এই ফোনে একাধিক আকর্ষণীয় ফিচার্স রয়েছে। মি ১০ এস ফোনের পিছনে রয়েছে একটি কোয়াড-ক্যামেরা সেটআপ।

ক্যামেরা-কনফিগারেশনের মধ্যে রয়েছে ১০৮ মেগাপিক্সল সেন্সর। এছাড়াও এই রিয়ার-ক্যামেরা মডিউলে এলইডি ফ্ল্যাশও দেয়া হয়েছে। এই ফোনে তিনটি কালার ভ্যারিয়্যান্ট থাকছে - কালো, সাদা এবং নীল।

ফোনে পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর দেয়া হচ্ছে। চলতি বছরের জানুয়ারি মাসেই লঞ্চ করেছিল কোয়ালকমের এই দুর্ধর্ষ চিপসেট। এই প্রসেসর মূলত ৭ নিউটন মিটার প্রসেসে তৈরি করা হয়েছে। এতে ৫জি সাপোর্টও রয়েছে। একাধিক আকর্ষণীয় ফিচার্সের এই চিপসেটে কোয়ালকম কাউরো ৫৮৫ সিপিইউ প্রাইম কোর দেয়া হয়েছে, যার ক্লক স্পিড ৩.২ গিগাহার্জ। এছাড়াও এই প্রসেসরে গ্রাফিক্সের জন্য অ্যাড্রিনো ৬৫০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট রয়েছে।

মি ১০ এ ফোনটির সবথেকে আকর্ষণীয় ফিচার্স হতে চলেছে এর স্পিকার। এতে দেওয়া হচ্ছে হারমন কার্ডন স্পিকার্স। অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনে থাকছে অ্যানড্রয়েড ১১ আউট অব দ্য বক্স। একটি শক্তিশালী ৪৬৮০ এমএএইচ ব্যাটারির সাহায্যে চার্জড হবে এই ফোন। এই দুরন্ত ব্যাটারি ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটিতে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ