বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ধুনটে ছাত্রলীগের দু’পক্ষের সমাবেশ; ১৪৪ ধারা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার ধুনট উপজেলায় ছাত্রলীগের দু’পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে শহরের মুজিব চত্বর এলাকায় ১২ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মুজিব চত্বর ও তার আশপাশের ৪০০ গজ এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী বিচারক সঞ্জয় কুমার মহন্ত এ আদেশ জারি করেন।

থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ধুনট শহরের মুজিব চত্বর এলাকায় বিক্ষোভ সমাবেশ আহ্বান করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন। একই সময় একই স্থানে পৌর ছাত্রলীগের সাবেক সদস্য রাসেল খন্দকার পাল্টা বিক্ষোভ সমাবেশ আহ্বান করেন।

ছাত্রলীগের দু’পক্ষের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। এ অবস্থায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে মুজিব চত্বর এলাকায় বিকট শব্দে পর পর ৭টি ককটেল বিস্ফোরিত হয়। এ কারণে বুধবার মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে শহর এলাকায় মাইকিং করে ১৪৪ ধারা ঘোষণা করা হয়। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুয়ায়ী, বৃহস্পতিবার মুজিব চত্বর ও তার আশপাশের এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিটিং, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে বলেন, মুজিব চত্বর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া মুজিব চত্বর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।1

-এএ