বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্নাত নফলসহ সব বিধান পরিপূর্ণ ভাবে আদায় করবে: মাওলানা আব্দুল মান্নান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোর দারুল আরকাম মাদরাসার ফুজালাদের উদ্যোগে ‘ফুযালা সম্মেলন ২১’ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১০ মার্চ) বুধবার যশোর দারুল আরকাম মাদরাসার ফুজালাদের উদ্যোগে এ ফুযালা সম্মেলন অনুষ্ঠিত হয়।

ফুযালা সম্মেলন মাদরাসার নায়েবে মুহতামিম ও আবনার তত্ত্বাবধায়ক মুফতি উবায়দুল্লাহ শাকিরএর সভাপতিত্বে, জামেয়ার মুফতি ও মুহাদ্দিস মুফতি রফিক শোয়াইব এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সকাল ৯ ঘটিকায় শুরু হয়ে বিকাল চারটায় শেষ হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম, আবনায়ে দারুল আরকাম এর পৃষ্ঠপোষক মাওলানা আব্দুল মান্নান। আরো বিশেষ নছীহত করেন মাওলানা আসাদুজ্জামান, মাওলানা আবু যর, মুফতী তাওহীদুর রহমান, মুফতী ওয়াহিদুর রহমান,মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা গোলাম মোস্তফা।

শোকরানা বক্তব্য রাখেন আবনার আহ্বায়ক মাওলানা তাওহীদুর রহমান ও প্রস্তাবনা পেশ করেন আবনার সদস্য সচিব মাওলানা সুলাইমান হাসান।

প্রধান অতিথির নছিহতে মাওলানা আব্দুল মান্নান বলেন, আমাদের নবি সাল্লাল্লাহু সাল্লাম এর ওয়ারিশ এ জন্য ইসলামের শান্তির বাণী সর্বজনের কাছে পৌঁছে দিতে হবে। তিনি ফুজালাদের উদ্দেশ্যে বলেন তোমরা আমাদের সম্পদ, আমাদের নাজাতে যাবার অসিলা। তাই সুন্নাত নফলসহ সব বিধান পরিপূর্ণ ভাবে আদায় করবে।

-এটি