বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

‘বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন আল্লামা মুফতি শিব্বীর আহমদ মাহবুর রহ.’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাকিমুন নফস শাইখুল হাদীস আল্লামা হাফেজ মুফতি শিব্বীর আহমদ মাহবুর রহ. স্মারক প্রকাশনা পরিষদের উদ্যোগে জীবনী গ্রন্থ ‘স্মৃতির মিনার’ নামক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ১০টায় হবিগঞ্জ প্রেসক্লাবে মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন- হবিগঞ্জ জেলা বেফাকের সভাপতি মাওলানা আবদুল্লাহ আকিলপুরী। পরিচালনা করেন- মুফতি মুশতাক আহমদ ফুরকানী, মুফতি শাহ জুলকারনাইন।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বেফাকের সাবেক মহাপরিচালক শাইখুল হাদীস আল্লামা অধ্যাপক যোবায়ের আহমদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন- হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির মাওলানা আবদুল বাছিত আজাদ (বড় হুজুর), শাইখুল হাদীস মাওলানা হোসাইন আহমদ চৌধুরী, শাইখুল হাদীস লুৎফুর রহমান সাদী, শায়খ আবদুল মন্নান দত্তগ্রামী, বৃন্দাবন কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ড. মাসউদুল হাসান, জামিয়া দারুল কোরআনের শিক্ষাসচিব মাওলানা গোলাম কাদির, দারুল আরকাম বি-বাড়ীয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জয়নুল আবেদীন, এড. সারওয়ার আলম, বেফাকের সিনিয়র পরিদর্শক মাওলানা আজিজুল ইসলাম, মাওলানা হাবিবুল্লাহ আশরাফী, মাওলানা আজিজুর রহমান, মাওলানা আয়ূব বিন সিদ্দিক, মাওলানা শাহ খলিল আহমদ, হবিগঞ্জ ল্যাব এইড হাসপাতালের চেয়ারম্যান. মশিউর রহমান শামীম, জেলা যুব উলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা জাবের আল হুদা, মুফতি ফয়সল আহমদ তালুকদার, মাওলানা আবদুল মতিন, মাওলানা রায়হান উদ্দিন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা হিফজুর রহমান, মাওলানা শিব্বীর আহমদ, মাওলানা আবু সালেহ, মাওলানা লুৎফুর রহমান, হাফেজ মাওলানা শাহ জুন্নুরাইন, হাফেজ মুজাম্মিল আহমদ, মুহা. আব্দুল ওয়াহিদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক যোবায়ের আহমদ চৌধুরী বলেছেন- এযুগের ক্ষণজন্মা মহান মনীষী আল্লামা মুফতি শিব্বীর আহমদ মাহবুর রহ. একজন বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের তালিম তরবিয়ত (শিক্ষাসচিব) বিভাগের প্রধান ছিলেন। আলেম সমাজের মধ্যে এরকম প্রাজ্ঞ সম্পন্ন ব্যাক্তিত্বদের জন্ম শতাব্দীতে একজন