শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮


রাসূল সা. কে নিয়ে কার্টুন বানানোর বিরুদ্ধে কথা বলায় জেল খাটছেন সৌদি শায়খ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর: বিনা অপরাধেই দীর্ঘ ১৫ বছর ধরে জেল খাটছেন সৌদী আরবের প্রখ্যাত আলেমে দ্বীন ও বিশ্বনন্দিত দায়ী শায়খ খালেদ আল রাশেদ। কিছুদিন পূর্বে তাঁর জেলের মেয়াদ শেষ হয়েছে। তবে এখনো পর্যন্ত সৌদি প্রশাসন তাকে মুক্তি দেয়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক সমালোচনার ঝড় বইছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় জোরালোভাবে তাঁর মুক্তির দাবী জানিয়ে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছে।

আলম টিভি নেট ও সৌদি এ্যারাবিয়া থেকে প্রকাশিত ‘ইসলাম টাইমস’ পত্রিকা গত বুধবার (১৭ মার্চ) জানায়, ‘معتقيلي الرأي’ (মুতাকিলির রায়ী) নামক এক টুইটার একাউন্ট এক টুইটে শেখ খালিদ আল-রাশেদকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, শায়েখ খালেদ রাশেদ কারাগারে ১৫ বছরেরও বেশি সময় কাটানোর পরও বিনা অপরাধে তাকে আটক করে রেখেছে সাঊদ পরিবার।

২০০৫ সালে শেখ খালেদ আল রাশেদকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর অপরাধ ছিলো, ‘ইয়া উম্মাতা মুহাম্মাদ’ (হে মুহাম্মদের উম্মাত) শিরোনামে তাঁর ঐতিহাসিক বক্তব্য। ডেনমার্ক যখন হুজুর সা. এর শানে বেয়াদবীমূলক কার্টুন তৈরী করে পত্রপত্রিকায় প্রচার করেছিলো, তখন তিনি এর প্রতিবাদে উল্লেখিত শিরোনামে বক্তব্য পেশ করেছিলেন। আর এ কারণেই তাকে গ্রেপ্তার করা হয়।

বক্তৃতার মধ্যে তিনি ডেনিশ দূতাবাস বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছিলেন। কিন্তু সৌদি সরকার এ দাবী না মেনে ২০০৫ সালের সেপ্টেম্বর মাসে তাকে গ্রেপ্তার করে ১৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। কিছুদিন পূর্বে তার সাজার মেয়াদ শেষ হয়ে যায়। তবে সৌদি কর্তৃপক্ষ তাকে এখনও মুক্তি দেয়নি।

টুইটে শায়েখ খালেদ আল রাশেদের একটি ছবি প্রকাশ করা হয়েছে। তাতে মন্তব্য করা হয়েছে যে, অন্যায়ভাবে তার ১৫ বছরের কারাদণ্ড শেষ হয়েছে। অথচ এখনো তিনি নির্বিচারে আটক রয়েছেন। এছাড়াও একাধিক টুইটে অন্যরাও মানবাধিকার রক্ষকদের নিকট তার মুক্তির দাবীর আহ্বানে অংশ নেওয়ার ও সৌদি কর্তৃপক্ষের উপর চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে।

যেভাবে তিনি গ্রেপ্তার হোন: ২০০৫ সালে ডেনমার্কের কিছু চিত্রশিল্পী আল্লাহর রাসূল সা. এর শানে বেয়াদবিমূলক কার্টুন বানালে তিনি বক্তৃতার মাধ্যমে দুনিয়ার মুসলিমকে বিশ্বের সকল মুসলিম সরকার, বিশেষকরে সৌদি আরবের সরকারের কাছ ডেনমার্কের বিরুদ্ধে বিক