শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রাশিয়ায় আলেম ও মুসলিম নেতাদের গ্রেপ্তারে উদ্বেগ ‘রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও তাঁর সঙ্গে শ্রদ্ধা ও সৌহার্দ্য অটুট ছিল’ মোদির নীরবতা নিয়ে ক্ষোভ ওয়াইসির পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেপরোয়া ট্রাক কেড়ে নিলো মাদরাসা ছাত্র আফফানের প্রাণ সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে পুতিনের স্বীকারোক্তি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি

এ রাষ্ট্রে শান্তিপূর্ণ প্রতিবাদ করার একশ ভাগ অধিকার আমাদের আছে: আমিরে হেফাজত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, ‘আমরা ভারতকে বন্ধুরাষ্ট্র ভেবেছিলাম। আসলে ভারত চরম শত্রু। বাংলাদেশ তার স্বাধীনতা সংগ্রামের ভিত্তিতে চলবে, দেশ ভারতের ইশারায় চলবে না। বাংলাদেশ তার দেশের সনদ (সংবিধান) অনুযায়ী চলবে, ভারতের সনদ (সংবিধান) অনুযায়ী চলবে না।’

আজ শুক্রবার (২ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারী ডাক বাংলো চত্বরে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল্লামা জুনায়েদ বাবুনগরী আরো বলেন, ‘বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র। ইসলামের জন্য যেমন জিহাদ করব, স্বাধীনতার জন্যও আমরা জিহাদ করব। আমরা স্বাধীনতাবিরোধী নই। রাষ্ট্রক্ষমতা আমাদের আন্দোলনের লক্ষ্য নয়।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র। এ রাষ্ট্রে শান্তিপূর্ণ প্রতিবাদ করার একশ ভাগ অধিকার আমাদের আছে। আমাদের বাধা দেয়া হলো কেন? ছাত্রদের প্রতিবাদ মিছিলে গুলি চালাবার কোনো অধিকার প্রশাসনের নাই। যারা বিনা উস্কানিতে ছাত্রদের মিছিলে গুলি চালিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

মাদরাসা ছাত্রদের ওপর পরিকল্পিতভাবে গুলি চালানো হয়েছে দাবি করে বাবুনগরী বলেন, ‘তারা থানায় পাথর নিক্ষেপ করেছে তার প্রমাণ কি? সেখানে আরও অনেক লোক ছিল। কিন্তু পুলিশ রাস্তায় নেমে ছাত্রদের ওপর সরাসরি গুলি চালিয়েছে। পুলিশ কেন গুলি করল? এগুলো পরিকল্পিত চক্রান্ত। ময়দানে এগুলোর দাঁতভাঙা জবাব দেব।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ