শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার

নাইজেরিয়ার কারাগার ভেঙে পালিয়েছে ১৮শর বেশি কয়েদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে কারাগার ভেঙে পালিয়ে গেছে ১৮শর বেশি কয়েদী।

ইমো রাজ্যের ওয়েরি কারাগারে হামলা চালালে এ ঘটনা ঘটে। এখনো কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি। তবে স্থানীয় একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে দায়ী করছেন কর্মকর্তারা।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গ্রেনেড, বন্দুক ও বোমা নিয়ে কারাগারে হামলা চালায় একটি দল। তাদের ধরতে অভিযান চলছে। একে সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি।

নাইজেরিয়ান কারেকশনাল সার্ভিস জানিয়েছে, সশস্ত্র দুর্বৃত্তদের হামলার পর দেশটির ইমো প্রদেশের একটি কারাগার থেকে মোট এক হাজার ৮৪৪ জন বন্দি পালিয়ে গেছে।

সংস্থাটি জানিয়েছে, সোমবার (৫ এপ্রিল) সকালে ব্যাপক অস্ত্রশস্ত্রে সজ্জিত ট্রাক ও বাসে করে এসে ওয়েরি বন্দিশিবিরে হামলা চালায়। রকেট-চালিত গ্রেনেড, মেশিন গান, বিস্ফোরক ও রাইফেল নিয়ে কারাগারে হামলা করে।

এক সপ্তাহ আগেই দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কয়েকটি শহরে নিরাপত্তাবাহিনীর ওপর হামলা চালানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ