শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার

রমজান সামনে রেখে ৬৮০ পণ্যের দাম কমালো কাতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র মাহে রমজান মাস শুরু হচ্ছে কয়েকদিন পরই। এই উপলক্ষে ৬৮০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে কাতার সরকার।

গতকাল সোমবার ৫ এপ্রিল কাতারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই ঘোষণা দেয়।

রমজান মাসে সাধারণত খরচ বৃদ্ধি পায়, কিন্তু ওই মাসে ক্রেতারা যাতে কম মূল্যে খাদ্যদ্রব্য কিনতে পারেন সেজন্য দেশটির বড় বড় সুপারমার্কেটের সঙ্গে সমন্বয় করে এমন উদ্যোগ বাস্তবায়ন করছে অর্থ ও শিল্প মন্ত্রণালয়। ফলে এখন থেকে আগামী ৩০ রমজান পর্যন্ত এই দাম কার্যকর থাকবে কাতারের সর্বত্র। এসব পণ্যের মধ্যে রয়েছে চাল, ডাল, দুধ, চিনি, মুরগি, ম্যাকারনিসহ বিভিন্ন পণ্য রয়েছে।

তালিকাভুক্ত সব পণ্যের দাম কম রাখা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে রমজান মাসজুড়েই নিয়মিত অভিযান চালানো হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। দাম কমানো পণ্যের পুরো তালিকা দেখতে ক্লিক করুন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ