শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

১৮- উর্ধ্বো ভারতীয়রা ইচ্ছেমতো যেকোন ধর্ম গ্রহণ করতে পারবেন: সুপ্রিমকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের সুপ্রিমকোর্ট বলেছে, ১৮ বছরের বেশি বয়সী যেকোনো ভারতীয় নাগরিক তার ইচ্ছেমতো ধর্ম গ্রহণ করতে পারেন। ভারতের সংবিধানে ওই অধিকার দেয়া রয়েছে।

অশ্বিন উপাধ্যায় নামে একজনের আবেদন ছিল, দেশের বিভিন্ন স্থানে যে ধর্মান্তরকরণ চলছে, সর্বোচ্চ আদালত তা বন্ধ করার জন্য কেন্দ্র ও রাজ্যগুলোকে নির্দেশ দিক। আজ শুক্রবার সুপ্রিমকোর্টে ওই আবেদনের শুনানি ছিল।

বিচারপতি আর এফ নরিম্যান, বি আর গাভাই ও ঋষিকেশ রায়কে নিয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চ সংবিধানবিরোধী এ আবেদন পেশ করার জন্য অশ্বিন উপাধ্যায়ের অ্যাডভোকেট গোপাল শঙ্করনারায়নকে কঠোরভাবে ভর্ৎসনা করে।

বিচারপতিরা বলেন, ‘একজন সিনিয়র অ্যাডভোকেট হয়ে সংবিধানে নাগরিকদের অধিকারের কথা আপনার জানা নেই? না জানলে এ আবেদনকারীর প্রতিনিধিত্ব করার আগে জেনে নিতে পারতেন। এ ভাবে আদালতের সময় নষ্ট করায় আমরা আপনার ও আপনার নিয়োগকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারি।’

তখন শঙ্করনারায়ন বলেন, ‘ঠিক আছে, আমরা আবেদন প্রত্যাহার করে নিচ্ছি। তবে এ আবেদন নিয়ে যাতে আমরা সরকার ও আইন কমিশনের কাছে যেতে পারি তার অনুমতি চাইছি।’ সুপ্রিমকোর্ট ওই অনুমতিও দিতে অস্বীকার করে আবেদন নাকচ করে দেয়।

সূত্র: ভয়েস অব আমেরিকা

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ