শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

আবারো বায়তুল মুকাদ্দাসে ফিলিস্তিনিদের নামাজ আদায়ে ইসরায়েলের বাধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেরুজালেমে অবস্থিত মসজিদ আলআকসায় ফিলিস্তিনিদের জুমার নামাজ পড়তে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। পশ্চিমতীর ও জেরুজালেম থেকে আসা মুসল্লিদের আলআকসায় প্রবেশের অনুমতি নেই-এমন কথা বলে শুক্রবার তাদের বাড়ি পাঠিয়ে দেয় ইসরায়েলি পুলিশ।

ইসরাইলি পুলিশ এক বিবৃতিতে জানায়, আল-আকসায় প্রবেশের অনুমতি না থাকায় ফিলিস্তিনিদের জুমার নামাজ পড়তে দেওয়া হয়নি। ফিলিস্তিনের প্রচীন শহরটিতে শুক্রবার একাধিক চেকপোস্ট বসিয়ে মুসল্লিদের আলআকসায় প্রবেশে বাধা দেয়।

এ সময় ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের আটক করে বাসে তুলে পশ্চিমতীরে ফেরত পাঠিয়ে দেয়। একইভাবে অবরুদ্ধ গাজা থেকেও কোনো মুসল্লিকে আলআকসায় আসতে দেয়নি ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

১৯৬৭ সাল থেকে ইহুদিবাদী দেশ ইসরাইল আন্তর্জাতিক নীতি ভঙ করে পশ্চিমতীর, গাজা ও জেরুজালেমসহ একের পর এক ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে যাচ্ছে। সূত্র: আনাদোলু এজেন্সি

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ