শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কাশ্মীরে এবার মসজিদে হামলা, ৭ স্বাধীনতাকামী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মীরে এবার স্বাধীনতাকামীদের আটক করতে একটি মসজিদে হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী। এতে সাতজন স্বাধীনতাকামী নিহত হয়েছেন। এসময় চার ভারতীয় সেনা সদস্য আহত হয়েছে বলে হিন্দুস্তান টাইমস এর খবরে বলা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৮ এপ্রিল) দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে সেনা অভিযান চালানো হয়। তারা একটি মসজিদের মধ্যে লুকিয়ে ছিলেন। সেখানে দু'পক্ষের মধ্যে সংঘর্ষে মসজিদের মধ্যেই পাঁচজন নিহত হন। আহত অবস্থায় দুইজন সেখান থেকে নিরাপদ আশ্রয়ে যান। পরে তাদের ধাওয়া করে পুলওয়ামার ত্রালে হত্যা করা হয়।

পুলিশ দাবি করেছে, স্বাধীনতাকামীরা আল-কায়দার একটি শাখা সংগঠন আনসার গাজওয়াত উল হিন্দ নামে একটি সংগঠনের সদস্য।

পুলিশের আইজি বিজয় কুমার জানান, প্রথমে পুলিশের পক্ষ থেকে স্বাধীনতাকামীদের আত্মসমর্পণ করার জন্য খবর পাঠানো হয়। কিন্তু তারা আত্মসমর্পণ করতে চাননি। এরপর তাদের মসজিদ থেকে বের করে নিয়ে আসার জন্য কাঁদানে গ্যাসের শেল ফেলা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ