শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ভারতে আবারো করোনা হাসপাতালে আগুন, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে একটি কোভিড হাসপাতালের আইসিইউ ইউনিটে আগুন লেগে চারজন মারা গেছেন। এছাড়া আরও দুজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাত ৮টার দিকে আগুন লাগে।

পুলিশের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন ২৭ রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা নিয়ে এখনই কোনো মন্তব্য করা যাচ্ছে না। হাসপাতালটি খালি করা হয়েছে।

চারটি লাশ হাসপাতালে পাওয়া গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। দুই রোগীর অবস্থা আশঙ্কাজনক। নাগপুরের কোভিড ওই হাসপাতালটিতে ৩০ শয্যা বিশিষ্ট সুবিধা রয়েছে; যার মধ্যে ১৫টি ছিল নিবিড় পরিচর্যা ইউনিটের বিছানা।

নাগপুর মিউনিসিপ্যাল করপোরেশনের ফায়ার সার্ভিসের প্রধান রাজেন্দ্র উখ বলেছেন, এসি (শীততাপ নিয়ন্ত্রক) বিস্ফোরণ থেকেই আগুন লেগেছে। এর আগেও ভারতের .কোভিড হাসপাতালে আগুন লেগে হতাহতের ঘটনা ঘটেছে। সূত্র: এনডিটিভি

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ