শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

রাষ্ট্রদ্রোহের অভিযোগে সৌদি আরবে তিন সেনার মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাষ্ট্রদ্রোহের অভিযোগে তিন সৈনিকের মৃত্যুদণ্ড কার্যকরের কথা জানিয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সৌদি প্রেস এজেন্সি শনিবার তাদের প্রতিবেদনে ওই তিনজনের নাম প্রকাশ করেছে, মোহাম্মদ বিন আহমেদ বিন ইয়াহিয়া আকম, শাহের বিন ঈসা বিন কাসিম হাক্কাবী এবং হামাউদ বিন ইব্রাহিম বিন আলী হাজমী।

প্রতিবেদনে বলা হয়েছে, এই তিনজন শত্রুদের সাহায্য করতে সেনাবাহিনীর স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হন। তিন অভিযুক্তের নিন্দা জানিয়ে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে সশস্ত্র বাহিনী যারা শপথের মাধ্যমে সৌদি আরবের স্থিতিশীলতা রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ তাদের প্রতি সরকারের আস্থা আছে।

মৃত্যুদণ্ডের সাজা সৌদিতে অহরহ হয়। কিন্তু সেনা সদস্যদের সাজার ঘটনা অনেকটা বিরল। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা কমে আসলেও সৌদিতে বাড়ছে। ২০১৯ সালে রেকর্ড সংখ্যক ১৮৪ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ