শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

এবার সীমান্তে গুলিবিদ্ধ হলো ভারতীয় যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদক পারাপারের সময় কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে গুলিতে এক যুবক আহত হয়েছেন। গুলিবিদ্ধ ওই যুবক ভারতীয় নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে।

উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর ভেল্লিরতল সীমান্তের ৯৪৬নং আর্ন্তজাতিক মেইন পিলারের পাশে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ভারতীয় নাগরিকের নাম মিলন মিয়া (১৮)। তিনি ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার শাইদানের কুঠি গ্রামের জগু আলমের ছেলে।

ওই সীমান্তের মোতালেব মিয়া জানান, শনিবার সন্ধ্যায় দুই দেশের কয়েকজন চোরাকারবারী মালামাল পার করার সময় ভারতের ১৯২ বিএসএফ ব্যাটালিয়নের অধীন ঝিকরি ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় বুকের ডান দিকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ওই যুবক। এসময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন। পরে কৌশলে তারা গুলিবিদ্ধ যুবককে উদ্ধার প্রথমে নাগেশ্বরী হাসপাতালে ভর্তি করায়। এরপর ওই যুবককে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দোয়ালিপাড়া গ্রামে নানা মকবুল হোসেনের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পুলিশ বিষয়টি জানার পর তাকে রাত সাড়ে ৩টার দিকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করায়।

এ প্রসঙ্গে হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. পুলক কুমার সরকার জানান, ভারতীয় ওই যুবকের পাজরের ডান পাশে গুলি লেগেছে। রোববার ভোর চারটায় তাকে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

নাগেশ্বরী থানার ওসি রওশন কবির জানান, আহত ওই যুবক নজরদারিতে রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে বিজিবি সিদ্ধান্ত নেবে।

বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম তৌহিদুল আলম বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। পরবর্তীতে আপনাদের জানানো হবে।'

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ