শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

লকডাউনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চলবে সপ্তাহে তিনদিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা সংক্রমণ বাড়ায় সরকারের ঘোষিত লকডাউনের প্রেক্ষাপটে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বন্ধ থাকা কার্যক্রম সীমিত পরিসরে চলবে।

সপ্তাহে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার এই তিনদিন ভার্চুয়ালি সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশক্রমে রোববার (১১ এপ্রিল) আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার উদ্ভূত পরিস্থিতিতে ১২ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভার্চুয়ালি (প্রধান বিচারপতির নেতৃত্বাধীন) আপিল বিভাগের এক নম্বর কোর্ট সীমিত পরিসরে পরিচালিত হবে। এছাড়া ভার্চুয়ালি প্রতি সোম ও বুধবার বেলা ১১টা থেকে চেম্বারজজ আদালতে জরুরি বিষয়ে শুনানি হবে।

করোনার বিস্তার রোধে দেশে ৭ দিনের নিষেধাজ্ঞা আরোপের মধ্যে গত ৫ এপ্রিল থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচার কার্যক্রম বন্ধ ছিল। শুধু ভার্চুয়ালি উপস্থিতির মাধ্যমে মঙ্গলবার ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে চেম্বার আদালতে জরুরি বিষয়ে শুনানি করা হতো।

গত ৪ এপ্রিল হাইকোর্ট বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ এপ্রিল হতে এফিডেভিডকৃত জরুরি বিষয়ে রিট, দেওয়ানি ও ফৌজদারি সংক্রান্ত একটি করে ডিভিশন বেঞ্চ এবং কোম্পানি ও অ্যাডমিরালটি সংক্রান্ত একটি বেঞ্চ শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে শুনানি করবেন। তারই আলোকে হাইকোর্টের পৃথক চারটি ভার্চুয়াল বেঞ্চে মামলার শুনানি চলে আসছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ