শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

সংক্রমণ এড়াতে ইরানে ১০ দিনের লকডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ এড়াতে শনিবার থেকে ইরানে ১০ দিনের লকডাউন শুরু হয়েছে। দেশটির ৩১টি প্রদেশের ২৩টিতে এ লকডাউন কার্যকর হবে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আলিরেজা রাইসি জানিয়েছেন, লকডাউনে ব্যবসা, শিক্ষাপ্রতিষ্ঠান, থিয়েটার ও খেলাধুলার অনুষ্ঠান বন্ধ থাকবে এবং বুধবার থেকে শুরু হওয়া লোকজনের জড়ো হওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে নতুন করে সংক্রমণ বৃদ্ধির জন্য যুক্তরাজ্যে পাওয়া ভাইরাসের ধরনটিকে দায়ী করেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

এছাড়া সংক্রমণ বৃদ্ধির অন্য কারণ হিসেবে তিনি দেশজুড়ে ভ্রমণ, বিয়ে এবং ২০ মার্চে ইরানি নববর্ষের ছুটি উদযাপনকে দায়ী করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র রাইসি বলেন, ইরানে এখন ভাইরাসের বৃটিশ ধরনটির কারণেই বেশি সংক্রমণ হচ্ছে। ২৫৭টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ