শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ রোহিঙ্গাদের সহায়তায় ১০ লাখ ডলারের তহবিল ঘোষণা দক্ষিণ কোরিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় সাহায্য তৎপরতা চালাতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ১০ লাখ মার্কিন ডলারের জরুরি তহবিল প্রদানের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া।

আইওএম-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ মার্চ বেশ কয়েকটি রোহিঙ্গা শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তৎপরতা চালাতে যে ব্যাপক মানবিক প্রচেষ্টার প্রয়োজন, এই তহবিল তাতে অবদান রাখবে।

আরও বলা হয়, আইওএম বাংলাদেশ সরকার, ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপ (আইএসসিজি), জাতিসংঘের অন্যান্য সংস্থা, আন্তর্জাতিক ও স্থানীয় এনজিওর ঘনিষ্ঠ সহযোগিতায় ক্ষতিগ্রস্ত শিবিরগুলোতে তাদের জরুরি সাহায্য তৎপরতা বাস্তবায়ন করছে।

এতে বলা হয়, আইওএম-এর তৎপরতা জীবন রক্ষাকারী গুরুত্বপূর্ণ হস্তক্ষেপের পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনরুদ্ধারের প্রচেষ্টার দিকে মনোনিবেশ করেছে। আইওএম-এর হস্তক্ষেপের মাধ্যমে অংশগ্রহণমূলক সাইট পরিকল্পনা পদ্ধতি এবং পরিবেশ সচেতন ও টেকসই নির্মাণকাজে লাগিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের ব্যবস্থা করা।

আইওএম গুরুত্বপূর্ণ পানি স্থান, শৌচাগার এবং ঝরনা এলাকার পুনর্বাসন ও নির্মাণের দিকেও মনোনিবেশ করবে, যা নিশ্চিত হলে ক্ষতিগ্রস্ত জনগণের সবচেয়ে মৌলিক মানবাধিকারকে সম্মান করা হবে।

বাংলাদেশে আইওএম-এর উপ-প্রধান ম্যানুয়েল মার্কেস পেরেরা বলেন, কোরিয়া সরকারের কাছ থেকে যে সমর্থন পাওয়া গেছে তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। ২০১৭ সালে রোহিঙ্গা শরণার্থীদের সর্বশেষ আগমনের পর থেকে দক্ষিণ কোরিয়া এই বিশাল আন্তর্জাতিক মানবিক সংকট মোকাবিলা করার পাশাপাশি রোহিঙ্গাদের সহায়তার জন্য মানবিক সংগঠনগুলোকে নিরন্তর সমর্থন জানিয়ে আসছে।

বাংলাদেশ বর্তমানে ১১ লাখেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের আশ্রয় দিয়েছে। ২০১৭ সালের আগস্টে দেশটির সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর আক্রমণ শুরু করার পর তাদের বেশির ভাগই কক্সবাজারে অঅম্রয় নেয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ