শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোক্তাপর্যায়ে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্যহার পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সরকারি ও বেসরকারিভাবে গ্যাসের নতুন মূল্য অনুযায়ী, সরকারি খাতে প্রতি সাড়ে ১২ কেজি এলপি গ্যাসের মূল্য ৫৯১ টাকা এবং বেসরকারি খাতে প্রতি ১২ কেজি মূসকসহ গ্যাসের মূল্য ৯৭৫ টাকা।

সোমবার (১২ এপ্রিল) জুম ‍মিটিংয়ে নতুন এ দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুল জলিল। এতোদিন পর্যন্ত বেসরকারি খাতের এলপিজির দাম নির্ধারণ করত কোম্পানিগুলো নিজেরাই। এর আগে গত ১৪ জানুয়ারি এলপিজির দাম নির্ধারণি নিয়ে গণশুনানি করে বিইআরসি।

সংবাদ সম্মেলনে রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান বলেন, গণশুনানি শেষে সবকিছু বিচার বিবেচনা ও দাখিল করা তথ্য যাচাই বাছাই করে একাধিক সভার মাধ্যমে দাম চূড়ান্ত করে কমিশন। যা আজ থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত এই মূল্য বহাল থাকবে। নির্ধারিত এ মূল্যের বেশি দামে কেউ বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম প্রতি লিটার ৪৭ টাকা ৯২ পয়সা নির্ধারণ করা হয়েছে বলেও বিইআরসির আদেশে বলা হয়েছে।

এসময় এক প্রশ্নের জবাবে কমিশন চেয়ারম্যান জানান, সারা দেশে দাম অভিন্ন থাকবে। ভোক্তারা বাড়তি দাম দেবেন না। লাইসেন্সধারীরা কমিশনের আদেশ বাস্তবায়ন করতে বাধ্য। তা নাহলে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন আবদুল জলিল।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন বিইআরসির সদস্য মোহম্মদ আবু ফারুক, মকবুল ই ইলাহি চৌধুরী, মোহাম্মদ বজলুর রহমান, মো. কামরুজ্জামান প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ