শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

কোরআনের ২৬ আয়াত বাদ দেয়ার ‘রিট’ বাতিল করল ভারতের আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ভারতের একটি আদালতে পবিত্র কোরআনের ২৬টি আয়াত অপসারণ চেয়ে রিট দায়ের করা হয়েছিলো। সেটি বাতিল বলে ঘোষণা করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। এ বেআইনি রিট করায় তাকে জরিমানাও করা হয়েছে ৫০ হাজার রুপি।

আজ সোমবার বিচারপতি আর এফ নরিমনের নেতৃত্বাধীন বেঞ্চ এ রিট বাতিলের আদেশ দেন বলে জানা যায়।

দেশটির উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান সৈয়দ ওয়াসিম রিজভী কোরাআনের ২৬ আয়াত বাতিল করার এ রিটটি করেছিলেন।

ভারতের এনডিটিভি জানায়, এদিন আদালতে রিট আবেদনটিকে ‘বাজে’ বলে আখ্যায়িত করেছেন বিচারক। একই সঙ্গে পিটিশন দাখিল করার ব্যয় হিসেবে আবেদনকারীকে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন আদালত। বলা হয়েছে, এসব অমূলক ও বেআইনি রিট করে আদালতের সময় নষ্ট করায় ৫০ হাজার রুপি জরিমানা আদায় করতে হবে তাকে।

এর আগে কোরআনের ২৬ আয়াত বাতিল করার রিট আবেদনে বলা হয়েছিলো, পবিত্র কোরআন শরীফের কিছু আয়াতের কারণে ইসলাম ধর্ম ধীরে ধীরে তার মূল শিক্ষাগুলো থেকে দূরে সরে যাচ্ছে। যা আজকাল সহিংস আচরণ, জঙ্গিবাদ, মৌলবাদ, চরমপন্থা ও সন্ত্রাসবাদের মাধ্যমে চিহ্নিত হচ্ছে। তাই আয়াতগুলো অপসারণের আবেদন জানাচ্ছি। রিট আবেদনে আয়াত নাম্বারগুলোর কথাও উল্লেখ করা হয়। সূত্র: এনডিটিভি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ