শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

গ্রেপ্তারকৃত সকল ওলামায়ে কেরামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে: নেজামে ইসলাম পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক ও নেজামে ইসলাম পার্টির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, ঢাকা মহানগর হেফাজতের সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদী এবং মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজি এবং পার্টির মহা সচিব আল্লামা মুসা বিন ইজহার এক বিবৃতিতে এ দাবী জানান।

নেতৃদ্বয় আরো বলেন, সরকার যেভাবে হেফাজতে ইসলামকে দমন করার জন্য মাঠে নেমেছে তা নীতিনৈকিকতা, রাজনৈতিক ও রাষ্ট্রীয় শিষ্টাচারের সকলসীমা লংঘন করেছে। এই ফ্যাচিবালি অশুভ ততপরতা অনতিবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় এর পরিণাম সরকারের জন্য শুভ হবেনা।

নেতৃদ্বয় আরো বলেন, বিগত আন্দোলনে জনাতার উপর নির্বচারে গুলি চালিয়ে ও সন্ত্রাসী হামলা করে হতাহতের সাথে জড়িত চিহ্নিত শ্রেণি ও হেলমেট বাহিনীর বিচার না করে দেশপ্রেমিক জনগোষ্ঠীকে হয়রানি করে যাচ্ছে।

নেতৃদ্বয় এযাবৎ গ্রেফতারকৃত সকল ওলামায়ে কেরাম ও মাদ্রাসা গুলোতে হয়রানিমূলক ততপরতা বন্ধ করার জোর দাবি জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ