শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

তিন কোটি টিকা কেনায় উন্মুক্ত দরপত্রে যাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তিন কোটি ডোজ করোনার টিকা কেনায় আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রে যাচ্ছে বাংলাদেশ। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত এক অনলাইন আলোচনায় এ তথ্য জানান আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর।

সোমবার দুপুরে এ তথ্য জানান তিনি।

তিনি জানান, রাশিয়ার স্পুতনিক, চীনের সিনভ্যাক এবং জনসনের টিকা আনতে উন্মুক্ত দরপত্র দেয়ার আলোচনা করছে সরকার। এছাড়া কোভ্যাক্সের আওতায় ফাইজার ও মর্ডানার টিকা নেয়ারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কোভ্যাক্সের আওতায় পাওয়া এই টিকা শহরাঞ্চলে দেয়া হবে বলেও জানান তিনি। তবে টিকা আমদানি সংরক্ষণ ব্যবস্থা যথেষ্ট নয় বলে আলোচনায় উল্লেখ করেন আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা।

তিনি জানান, এখন পর্যন্ত দেশের সাড়ে তিন শতাংশ মানুষকে টিকা দেয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ