শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

‘স্বাস্থ্যবিধি মেনে কুরআন নাজিলের মাসে হিফজুল কুরআন ও ক্বেরাত বিভাগ খুলে দিন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাস্থ্যবিধি মেনে আসন্ন রমজান মাসে হিফজুল কুরআন ও ক্বেরাত বিভাগ খুলে দেওয়ার দাবি জানিয়েছেন কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের সভাপতি ও গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম আল্লামা মুফতি রুহুল আমীন।

আজ সোমবার বোর্ডের মজলিসে আমেলা (নির্বাহী কমিটি)র জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ দাবী জানান।

সভাপতির বক্তব্যে মুফতি রুহুল আমীন আরো বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারনে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগ বিশেষ করে শিক্ষা বিভাগ চরম ক্ষতিগ্রস্ত। মাননীয় প্রধানমন্ত্রী আলেম উলামাদের দাবীর প্রেক্ষিতে আলেম উলামাদের প্রতি আস্থা রেখে কওমি মাদরাসা সমূহ খুলে দেওয়ার সিদ্ধন্ত দেন। দেশের কওমি মাদরাসা শিক্ষাবোর্ড সমূহ মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ এবং স্বাস্থ্য অধিতপ্তরের দিকনির্দেশনা বাস্তবায়ন করে মাদরাসা সমূহের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে এবং প্রত্যহ নামাজ শেষে মহামারী থেকে রক্ষার জন্য দোয়া করে। আলহামদুলিল্লাহ! আল্লাহর রহমাতে শিক্ষা কার্যক্রম চলাকালীন সময় কোন শিক্ষক বা শিক্ষার্থী মাদরাসার মধ্যে করোনা ভাইরাসে আক্রন্ত হয়েছে বলে আমাদের জানা নাই। এভাবে কওমি মাদরাসা সমূহ অত্যন্ত সফলতার সাথে স্বাস্থ্যবিধি মেনে দাওরায় হাদিস সহ সকল স্তরের বার্ষিক পরিক্ষা নেওয়ার মাধ্যমে শিক্ষাবর্ষ শেষ করে।

সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন, পবিত্র কুরআন নজিলের মাস রমজান আসন্ন অন্যদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় দেশে নতুন করে লগডাউন এবং কওমি মাদরাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। কিন্তু বরকতময় রমজান মাসে আল্লাহর রহমাত, বরকত, মাগফিরাত হাসিল এবং করোনা ভাইরাসের মতো মহামারী হতে মুক্ত হতে এবং হাফেজ সাহেবদের কুরআন মুখস্ত করা ও কুরআন তেলাওয়াত করা এবং দোয়া হওয়া খুবই জরুরী। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মহানুভবতা ও এতিম শিশুদের প্রতি দয়ার্দ্র হয়ে দেশের এতিমখানা সমূহ খোলা রাখার যুগান্তকারী সিদ্ধন্ত নিয়েছেন।

বর্তমাননে কওমি মাদরাসা সমূহের জামাত বিভাগ বন্ধ রয়েছে এ জন্য হিফজ বিভাগ ও ক্বেরাত বিভাগের শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবিধি মানা এবং সামাজিক দূরত্ব বজায় রাখাও সহজ। তাই পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে কওমি মাদরাসা সমূহের হিফজুল কুরআন ও ক্বেরাত বিভাগ খুলে দিলে মাদরাসার শিক্ষার্থীরা যেমন উপকৃত হবে তেমনি তাদের কুরআন তেলাওয়াত এবং দোয়ার মাধ্যমে এই মহামারী থেকে মুক্তির পথ সহজ হবে ইনশাআল্লাহ।

শিক্ষা বোর্ডের মাহাসচিব মাওলানা শামছুল হকের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহসভাপতি মাওলানা নুরুল হক, মাওলানা কাবিরুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা হায়াত আলী, মুফতি মাহমুদুল হাসান, মাওলানা আবুল কালাম, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা জামাল উদ্দিন, মুফতি মুঈনুদ্দিন, মাওলানা জাহিদ আল মাহমুদ, মাওলানা রেজাউল হক ও মুফতি উসামা আমীনসহ প্রমূখ সদস্যবৃন্দ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ