শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

করোনায় বিপর্যস্ত ভারত: একদিনে শনাক্ত ১ লাখ ৬০ হাজারের বেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে ভারতে উচ্চ সংক্রমণ অব্যাহত রয়েছে। দেশটিতে একদিনে আরও ১ লাখ ৬০ হাজারের বেশি শনাক্ত হয়েছে।

ওয়ার্ল্ডো মিটারের মঙ্গলবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ১ লাখ ৬০ হাজার ৬৯৪ জন সংক্রমিত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৮৮০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৮৯ জনে দাঁড়িয়েছে।

এছাড়া মোট ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজারের বেশি সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। মৃতের হিসাবে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটির অবস্থান অবশ্য চতুর্থ। আগের দিন ভারতে রেকর্ড ১ লাখ ৬৯ হাজার ৯১৪ জন শনাক্ত হয় যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এদিন মারা যান ৯০৪ জন।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ১৩ কোটি ৭২ লাখ সাড়ে ৫৩ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ২৯ লাখ ৫৮ হাজার ৬৩১ জন। সুস্থ হয়ে উঠেছেন ১১ কোটি ৪ লাখ সাড়ে ৩৩ হাজারের বেশি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ