শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

নাভালনির চিকিৎসা সুবিধা বাতিলের অভিযোগ কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ায় কারাবন্দি বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনির চিকিৎসা সুবিধা বাতিলের অভিযোগ উঠেছে কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে। জানা গেছে, তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। ধীরে ধীরে অনুভূতি হারিয়ে ফেলার পথে তার হাত ও পা বলে জানিয়েছেন তার আইনজীবী। তার সঠিক চিকিৎসার দাবি জানানো হয়েছে।

এর মধ্যে তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানালো কারাকর্মীরা নাভালনিকে জোরপূর্বক খাওয়ানোর হুমকি দিয়েছেন। আরও বলা হয়েছে, মস্কোর বাইরে ওই কারাগারে নেওয়ার পর রাশিয়ার দুর্নীতি বিরোধী এই নেতার মোট ১৫ কেজি ওজন হ্রাস পেয়েছে।

এছাড়া নাভালনির টুইটার অ্যাকাউন্ট থেকে এই তথ্য জানানো হয়েছে। পুতিন সমালোচক রাশিয়ান এই নেতা কারাগারে যাবার পর তার টুইটার অ্যাকাউন্টটি সহযোগীরা ব্যবহার করছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ