শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে আল-আকসা মসজিদ পরিস্কার করছেন ফিলিস্তিনিবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রমজান মাস বরণ করে নিতে জেরুসালেমের আল আকসা মসজিদে চলছে পরিচ্ছন্নতা অভিযান। নতুন সাজে বর্ণিল রূপ ধারণ করে আল আকসা মসজিদের চারপাশের প্রাঙ্গণ।

গত শনিবার (১০ এপ্রিল) সকাল থেকে সাত হাজারের বেশি নারী, শিশু ও কিশোরদের অংশগ্রহণে শুরু হয় পরিষ্কার অভিযান।

পবিত্র রমজানকে স্বাগত জানাতে আল-আকসা মসজিদ পরিস্কার করছেন ফিলিস্তিনিবাসী আল আকসা এসোসিয়েশন ফর কেয়ার অব অ্যান্ডোমেন্টস এন্ড ইসলামিক সেন্টিটিসরে প্রধান সাফওয়াত ফারিজ বলেন, গত ১২ বছর যাবত এসোসিয়েশন রমজানে আগে আল আকসা মসজিদে পরিষ্কার অভিযান চালিয়ে আসছে। ফিলিস্তিনিদের অন্তরে আল আকসা মসজিদ ও জেরুজালেম নগরীর ভালোবাসা তৈরি করতে স্বেচ্ছাসেবামূলক এ আয়োজন করা হয়।

ইসলামিক মুভমেন্টের নারী শাখার কর্মকর্তা নাসিবা শায়খ আবদুল্লাহ বলেন, ফিলিস্তিনের ভেতর থেকে প্রায় পাঁচ হাজারের মতো পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। মসজিদে আকসার সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করতে সবাই মসজিদের স্বেচ্ছাসেবায় স্বতঃস্ফুর্ত অংশ নেন।

করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে তারাবিহ নামাজ আদায়ের অনুমোদন দিয়েছে ফিলিস্তিন সরকার। এছাড়া শুক্রবারেও মসজিদে জুমার নামাজ আদায় করা যাবে মর্মে করোনা বিষয়ক জরুরি নির্দেশনায় একথা জানিয়েছেন ফিলিস্তিন সরকারের মুখপাত্র ইবরাহিম মুলহিম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ