শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

পেরুতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। মঙ্গলবার (১৩ এপ্রিল) ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ খবরটি জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত সোমবার (১২ এপ্রিল) সকালে আন্দিজ পর্বতমালা সংলগ্ন সড়কে দুর্ঘটনাটি ঘটে। এ সময় অঞ্চলটিতে অতিরিক্ত বৃষ্টি হচ্ছিল। যে কারণে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। জানা গেছে, প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়ে ঘরে ফিরছিলেন বাসটির অধিকাংশ যাত্রী। খবর এএফপির।

দক্ষিণ আমেরিকান দেশটির একজন পুলিশ কর্মকর্তা বলেন, রাজধানী লিমার ৬০০ কিলোমিটার উত্তরে হুয়ারেজ শহরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল জানায়, বাসটির অধিকাংশ যাত্রী প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়ে ঘরে ফিরছিলেন। গত রবিবার পেরুর নতুন প্রেসিডেন্ট ও কংগ্রেস নির্বাচনে ভোট দেয় দেশটির জনগণ।

দক্ষিণ আমেরিকার দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায়ই মৃত্যুর ঘটনা ঘটে। বর্ষাকালে বেশির ভাগ দুর্ঘটনা ঘটে। রাস্তার দুরবস্থা, পর্যাপ্ত পথনির্দেশিকার অভাব ও কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা এর অন্যতম কারণ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ